নেপালে অনলাইন প্রতারণার অভিযোগে ১৫ বাংলাদেশি আটক

অনলাইন প্রতারণার চক্র গড়ে তোলার অভিযোগে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ১৫ জন বাংলাদেশিসহ ১৯ জন বিদেশিকে আটক করেছে পুলিশ। দেশটির গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৯:৫৭ এএম

অনলাইন প্রতারণার চক্র গড়ে তোলার অভিযোগে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ১৫ জন বাংলাদেশিসহ ১৯ জন বিদেশিকে আটক করেছে পুলিশ। দেশটির গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নেপালের পুলিশ বলছে, কম্বোডিয়া ও মিয়ানমারের মতো অনলাইন স্ক্যাম সেন্টার চালুর প্রস্তুতি চলছিল কাঠমান্ডুতেও।

রাজধানীর অন্যতম পর্যটন এলাকা থামেলে অভিযান চালাকালে কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি জব্দ করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশিসহ ৪ জন ভারতীয় নাগরিকও ছিল।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা এক চীনা নাগরিকের পরিচালিত একটি প্রতারণা চক্রে কাজ করছিলেন। তবে অভিযুক্ত সেই চীনা নাগরিক এখনও পলাতক। এই চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের আপত্তিকর ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে নিত।

এদিকে আটক ১৯ জনকেই ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা ও যুবসমাজের বাড়তে থাকা হতাশাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত নেপাল। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে গত ৩ দিনে ৩ তরুণ আত্মহুত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে...
ভারতের পররাষ্ট্রসচিব ভিক্রাম মিস্ত্রীর নেপাল সফর স্থগিত হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে ভারত-নেপাল কূটনৈতিক সম্পর্ক। নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ সমমর্যাদার প্রতিনিধি ছাড়া সাক্ষাৎ না করার অবস্থান...
নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইনসের একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সব আরোহীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
নেপালের নতুন সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় ছাত্রসংগঠন নিষিদ্ধ করেছে। ‘স্টুডেন্ট কাউন্সিল’ বা ‘ভয়েস অব স্টুডেন্টস’ গঠন করা হবে।
ক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার কারণে...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
মৌলভীবাজারে ৯৯৬ কোটি টাকার মনু নদী সংরক্ষণ প্রকল্প চললেও রাজনগরে অব্যাহত নদীভাঙন। বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম, দুর্ভোগে ৫০ হাজার মানুষ।
মানুষের প্রত্যাশা পুরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার বিকেলে সরকারের পাঁচ মাস পূর্তি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর