মিনিটে এক কোটি নিচ্ছেন এই বলিউড নায়িকা, খুললেন মুখ

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৩:২৫ পিএম

সময়টা ২০১৩ সাল। এ সময় বলিউডে আত্মপ্রকাশ নায়িকা উর্বশী রাউতেলা। খুব একটা হিট চলচ্চিত্র আসেনি তার কাছে থেকে। কিন্তু  বলিউডে তাঁকে নিয়ে চর্চার অন্ত নেই। আছে আলোচনা-সমালোচনা—দুটোই। 

পেশাগত জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও জল্পনার শেষ নেই। অন্যদিকে তার পারিশ্রমিকের গতিও আকাশমুখী। এই মুহূর্তে প্রতি মিনিটের জন্য নাকি এক কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন অভিনেত্রী! সত্যি কি তাই? মুখ খুললেন উর্বশী।

একটি ভারতীয় গণমাধ্যমকে উর্বশী বলেন, ‘খুব ভালো বিষয়, নিজের প্রতিভার জোরে যে সব অভিনেতা-অভিনেত্রী এই জায়গা পেয়েছেন, তাঁরাও যেন এমন দিন দেখতে পান।’

‘হ্যাঁ’ কিংবা ‘না’-এ উত্তর দেননি, বরং বুদ্ধি করেই জবাব দিয়েছেন উর্বশী। তাঁর পারিশ্রমিক ঠিক কত, তা নিয়ে আরও বেশি ধোঁয়াশা তৈরি করেছেন অভিনেত্রী।

উর্বশী। ছবি: সংগৃহীতএর আগে দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবীর ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ সিনেমায় নেচেছিলেন উর্বশী। এর জন্য দুই কোটি রুপি নিয়েছিলেন।

ভারতীয় অভিনেত্রীদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের উচ্চ পারিশ্রমিক। তার পরেই তালিকায় আছেন সামান্থা রুথ প্রভু, নয়নতারা, আলিয়া ভাটের মতো অভিনেত্রীরা। প্রতিভা ও পরিশ্রমের জোরে এই জায়গায় পৌঁছেছেন তাঁরা। কিন্তু তাঁদেরকে নাকি ছাপিয়ে গিয়েছেন উর্বশী। তেলুগু সুপারস্টার রাম পোথিনেনির আসন্ন সিনেমায় একটি আইটেম নম্বরে দেখা যাবে তাঁকে। সেই নাচের সময় তিন মিনিট। তার জন্যই  তিন কোটি রুপি দর হাঁকিয়েছেন অভিনেত্রী। 

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

 

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর