বেবিবাম্প নিয়েও শুটিং, প্রশ্নের মুখে কড়া জবাব শুভশ্রীর!

গত ২৭ জুন ইনস্টাগ্রামে নির্মাতা রাজ চক্রবর্তী ও নায়িকা শুভশ্রী গাঙ্গুলি যৌথ বিবৃতি দিয়ে জানান, তাদের ঘরে আসছে নতুন অতিথি। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা রাজ ঘরণী। এরপর মাসের পর মাস গড়ালেও থেমে থাকছেন তিনি। চালিয়ে যাচ্ছেন কাজ। 

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৪:৪৩ পিএম

এই মুহূর্তে ভারতীয় টিভি শো ‘ডান্স বাংলা ডান্স’র বিচারক হিসেবে পাওয়া যাচ্ছে তাকে। প্রতিযোগীদের হাড্ডাহাড্ডি লড়াই বেশ উপভোগ করছেন বিচারক শুভশ্রী। শুধু নাচ দেখেই ক্ষান্ত নেই, স্টেজে নিজেও নাচছেনও।

শুটিং সেটের নানান আপটেড নিয়মিতই ইনস্টাগ্রামে শেয়ার করেন নায়িকা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের মতে, রবিবার (২৭ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় ভক্তদের যেমন খুশি প্রশ্ন করবার সুযোগ দিয়েছিলেন এ অভিনেত্রী। সেখানেই তাঁর কাছে একজন জানতে চান, ‘তুমি প্রেগন্যান্ট কিন্তু ডান্স বাংলা ডান্স শুট করছো, কোনও প্রবলেম হয় না?'

এমন প্রশ্নে সপাটে জবাব দিয়েছেন শুভশ্রী। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নায়িকা বলেন, ‘সৃষ্টিকর্তার দয়ায় আমি একদম ঠিক আছি। আর মনে রাখবেন, প্রেগন্যান্সি কোনও অসুস্থতা নয়’। 

অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বড় একটি ছবি হাতছাড়া হয়েছে শুভশ্রীর। সৃজিত মুখার্জির পরিচালনায় ‘দশম অবতার’-এ কাজ করার কথা ছিল তার। সেখানে যুক্ত হয়েছেন জয়া আহসান। 

যদিও এর জন্য কোনও আফসোস নেই নায়িকার। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, ‘আমি চেয়েছিলাম ছবিটা করতে, কিন্তু সৃজিত কনফিডেন্ট ছিলেন না। ওঁর সিদ্ধান্তকে সম্মান জানাতেই হত’।

রাজ ও শুভশ্রী দম্পতির প্রথম সন্তান ইউভান। তিন বছর হলে তাঁর খেলার সঙ্গী আনার পরিকল্পনা আগেভাগেই সেরে রেখেছিলেন ‌রাজ-শ্রী'। জানা যায়, আগামী ডিসেম্বরে ভূমিষ্ঠ হবে খুদে।

ইরানে যৌথ হামলা চালিয়েছে আমেরিকা-ইসরায়েল। তারপর পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে এখন যুদ্ধ পরিস্থিতি। বাতিল হয়েছে সেই অঞ্চলের সমস্ত ফ্লাইট চলাচল। এমন পরিস্থিতিতে দুবাইয়ে আটকা পড়েছে ঢাকাই...
প্রায় ১০ বছর পর ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে দেব-শুভশ্রীকে একসঙ্গে বড়পর্দায় দেখতে পান দর্শকরা। গত ১৪ আগস্ট মুক্তি পায় ছবিটি। এমনকি এই ছবির মুক্তি উপলক্ষে মঞ্চেও একসঙ্গে দেখা গিয়েছিল প্রাক্তন যুগলকে।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় মানেই নায়িকা-ইমেজ ভেঙে একের পর এক নতুন পরীক্ষা। বড় পর্দা সামলানোর পাশাপাশি ওটিটিতেও যে তিনি সমানভাবে দাপট দেখাতে পারেন, তার প্রমাণ মিলেছিল ২০২৩ সালে। ‘ইন্দুবালা ভাতের হোটেল’...
২০১৩ সালের পর আবারও জুটি বেঁধেছেন টলিউড তারকা দেব ও শুভশ্রী। কৌশিক গাঙ্গুলি পরিচালিত তাঁদের নতুন ছবি ‘ধূমকেতু’ কলকাতায় মুক্তি পেয়েছে গত ১৪ আগস্ট। প্রথম দুই সপ্তাহেই সিনেমাটি আয় করেছে ২১ কোটি রুপির...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর