ফিলিস্তিনকে স্বীকৃতি: পশ্চিমাদের ভাবমূর্তি রক্ষার চেষ্টা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ পিএম

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে পশ্চিমা নেতারা নিজেদের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে এই পদক্ষেপ নিয়েছেন পশ্চিমা নেতারা। গাজায় আগ্রাসন বন্ধে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা, শুল্ক বৃদ্ধি, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, যুদ্ধাপরাধীদের বিচারের মতো জোড়ালো পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা।

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল। ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ আগামী কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিয়েছে।

তবে এই পদক্ষেপের মাধ্যমে পশ্চিমা নেতারা নিজেদের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করছে বলে মনে করেন বিশ্লেষকরা। ফিলিস্তিনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সীমানা না থাকায় বহু বছর ধরে সেখানে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়াকে প্রতীকী বলেই মনে করেন বিশ্লেষকরা।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের কাছ থেকে পাওয়া অস্ত্র দিয়েই গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ব্রিটিশ কোম্পানিগুলোকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির লাইসেন্স দিয়েছে যুক্তরাজ্য সরকার। গাজায় হামলা চালাতে সেসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করেছে আইডিএফ। ইসরায়েলের এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমানের প্রায় ১৫ শতাংশ যন্ত্রাংশ ব্রিটিশ কোম্পানির তৈরি।

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধের প্রাথমিক মাসগুলিতে ইসরায়েলে সামরিক রপ্তানির জন্য কমপক্ষে ২১ মিলিয়ন ডলারের নতুন লাইসেন্স অনুমোদন দেয় কানাডা। তবে ২০২৪ সালের জানুয়ারির পর থেকে নতুন কোনো অনুমোদন দেয়া হয়নি।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে ১ লাখ রাউন্ড মেশিনগান গোলাবারুদ সরবরাহ করে ফ্রান্স। তবে ২০২৪ সালের ৫ অক্টোবর ইসরায়েলে অস্ত্রের প্রবাহ বন্ধ করেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। এ বছর ইসরায়েলের কাছে পৌঁছানো যায় এমন গ্লোবাল সাপ্লাই চেইনে এফ-সিক্সটিন যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ করে অস্ট্রেলিয়া সরকার।

এমন পরিস্থিতিতে গাজায় আগ্রাসন বন্ধ করতে হলে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা, শুল্ক বৃদ্ধি, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, যুদ্ধাপরাধীদের বিচারের মতো জোড়ালো পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের।

ইরানে আবার হামলা হলে বদলে যেতে পারে পুরো যুদ্ধের হিসাব! কারণ, এবার শুধু পাল্টা হামলার হুমকি নয়—ইরান বলছে, এবার এমন অস্ত্র ব্যবহার করা হবে, যা এখনো প্রকাশ্যেই আনা হয়নি। ইরানের বিপ্লবী গার্ডের...
গত সপ্তাহ থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনী ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা তীব্র হয়েছে। কিন্তু রণক্ষেত্রের এই বারুদের ধোঁয়ার ভেতরেই স্পষ্ট হয়ে উঠছে একটি বিশেষ তারিখের প্রভাব, ৩...
এতদিন ইরানের হুমকির মূল কেন্দ্রবিন্দুতে ছিল কেবল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন। হরমুজ প্রণালি ঘিরেও তৈরি হয়েছিল নতুন উত্তেজনা। কিন্তু এবার ইরানের এক প্রভাবশালী ধর্মীয় নেতা এমন মন্তব্য করেছেন, যা...
যুদ্ধ থামেনি। আলোচনাও এগোচ্ছে না। আর এর মধ্যেই বদলে যাচ্ছে ইরানের সামরিক কৌশল। এবার শুধু নিজের ভূখণ্ড রক্ষা নয়; সরাসরি শত্রুর ভূখণ্ডে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইরান। সামরিক নেতৃত্বে একের পর এক...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর