বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন: কীভাবে হয়, মেয়াদ কতদিন, পদ শূন্য হয় কীভাবে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম

নির্বাচিত সদস্যদের শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও দায়িত্ব নিয়েছেন। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শুরুর পর রাষ্ট্রপতি পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরদার হয়েছে। প্রশ্ন উঠছে — রাষ্ট্রপতি নির্বাচন কবে হতে পারে এবং সেই প্রক্রিয়া কী।

এ নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করেছে সংবাদমাধ্যম বিবিসি বাংলা।

বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ কতদিন?

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দায়িত্ব নিয়েছেন শেখ হাসিনা সরকারের আমলে। গণঅভ্যুত্থানের পর তাঁর পদত্যাগের দাবি উঠলেও বিএনপি শুরু থেকেই রাষ্ট্রপতিকে অপসারণের বিরোধিতা করে। শেষ পর্যন্ত তাঁর কাছেই নতুন সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ রয়েছে ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত। ফলে মেয়াদ বহাল থাকলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ নেই বলে মত দিয়েছেন সংবিধান বিশ্লেষকেরা।

আইনজীবী কাজী জাহেদ ইকবাল বিবিসি বাংলাকে বলেছেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার নির্দিষ্ট বিধান সংবিধানেই উল্লেখ আছে। পদ শূন্য না হলে নির্বাচন আয়োজনের প্রশ্ন আসে না।

বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দায়িত্বের মেয়াদ আছে ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত। ফাইল ছবি

রাষ্ট্রপতির পদ শূন্য হয় কীভাবে

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর। একজন ব্যক্তি সর্বোচ্চ দুবার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। পদটি শূন্য হতে পারে তিন পরিস্থিতিতে — মেয়াদ শেষ হওয়া, পদত্যাগ অথবা অভিশংসনের মাধ্যমে অপসারণ।

গত বছরের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেছিলে, তিনি নির্বাচনের পর সরে দাঁড়াতে চান। সেই বক্তব্যের জেরেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, নতুন সরকারের আমলে রাষ্ট্রপতি পদে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি যদি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন, সেক্ষেত্রে অভিশংসনের প্রয়োজন পড়ে না। কিন্তু এখনো যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হননি, সংসদ সদস্যদের শপথের পর সংসদে নতুন স্পিকার দায়িত্ব নেওয়ার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

রাষ্ট্রপতি নির্বাচন হয় যেভাবে

সংবিধানের ৫০ অনুচ্ছেদে রাষ্ট্রপতির মেয়াদ ও যোগ্যতার বিষয় নির্ধারণ করা হয়েছে। পদ শূন্য হলে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করে। সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হন রাষ্ট্রপতি। প্রার্থী হতে হলে ন্যূনতম বয়স ৩৫ বছর এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হয়।

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকে প্রধান নির্বাচন কমিশনারের ওপর। তিনি ‘নির্বাচনী কর্তা’ হিসেবে স্পিকারের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণা করেন। একক প্রার্থী হলে ভোটগ্রহণের প্রয়োজন হয় না।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, মেয়াদ শেষের কারণে পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তির আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। তফসিল ঘোষণার পর সংসদ অধিবেশন চলাকালীন সময়েই ভোট অনুষ্ঠিত হয়। প্রয়োজন হলে ভোটের জন্য বিশেষ অধিবেশন আহ্বান করা যায়।

ক্ষমতার ভারসাম্যের প্রসঙ্গ

বাংলাদেশের বিদ্যমান সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত। অধিকাংশ ক্ষেত্রেই রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। এ কারণে পদটিকে অনেকে ‘আলংকারিক’ বলেও আখ্যা দেন। তবে রাজনৈতিক সংকট বা নির্বাচনকালীন সময়ে রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের নতুন প্রস্তাবনাগুলোতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রস্তাব বাস্তবায়িত হলে রাষ্ট্রপতির নিয়োগক্ষমতা কিছু ক্ষেত্রে বাড়তে পারে। তবে বিশ্লেষকদের মতে, এসব পরিবর্তনের আগে সংবিধান সংশোধন প্রয়োজন, যা সময়সাপেক্ষ।

এদিকে জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে শুরু হবে, তার আনুষ্ঠানিক ঘোষণাই এখনো আসেনি। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, সেই অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি পদে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআইয়ের ঠিক ১০ বছর পর, চীনের আরও একটি বৈশ্বিক উদ্যোগে শামিল হচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরেই এ ঘোষণা আসতে পারে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের...
ইরান যুদ্ধের প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের জ্বালানি খাতে, যেখানে আমদানিনির্ভরতার কারণে সংকটের ঝুঁকি দ্রুত বাড়ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও হরমুজ প্রণালীর অনিশ্চয়তায় তেল সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের...
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হলো—রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কি বিদায় নিচ্ছেন? তিনি বিদায় নিলে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন?...
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হয় ৩০০ আসনে। পুরো দেশকে ৩০০টি নির্বাচনী এলাকায় ভাগ করে প্রতিটি এলাকা থেকে একজন করে প্রতিনিধি নির্বাচন করা হয়। সংখ্যার এই সরল অঙ্ক কখনো কখনো রাজনীতির জটিল সমীকরণ বদলে...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর