ইতিহাস তৈরি করতে পারবে কেপ ভার্দে?

আপডেট : ২২ জুন ২০২৬, ০৪:২৪ পিএম

৫ লাখ ২৫ হাজারের কম জনসংখ্যার একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের সামনে এখন কিংবদন্তি হওয়ার হাতছানি। বিশ্বকাপের অভিষেকেই স্পেনের সাথে ড্র করে তারা বড় চমক দেখিয়েছে। রোববারের ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে রুখে দিয়ে আবারও নিজেদের জাত চিনিয়েছে দলটি।

স্পেনের বিরুদ্ধে ম্যাচের আগে ইনস্টাগ্রামে ৪০ হাজার ফলোয়ার এক লাফে দেড় কোটির বেশি হয়ে যাওয়া গোলরক্ষক ভোজিনহাকে এবার আর অলৌকিক কিছু করতে হয়নি। উরুগুয়ে সীমাবদ্ধ ছিল মাত্র দুটি শট অন টার্গেটে।

যুক্তরাষ্ট্রের ভিসার উচ্চ খরচের কারণে ভোজিনহার মা স্পেনের বিরুদ্ধে ম্যাচটি গ্যালারিতে বসে দেখতে পারেননি, তবে মায়ামির এই ম্যাচে তিনি উপস্থিত ছিলেন। ছেলের পারফরম্যান্স উপভোগও করেছেন।

ম্যাচের প্রথম মিনিট থেকেই কেপ ভার্দে আক্রমণাত্মক কৌশল বেছে নেয়। দক্ষিণ আমেরিকার হেভিওয়েট দল উরুগুয়ে তাদের ক্ষিপ্রতার সামনে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে। এরপরই এলো সেই ইতিহাস গড়ার মুহূর্ত। কেভিন পিনা ৩০ গজ দূর থেকে একটি ফ্রি-কিক নিতে এগিয়ে আসেন। উরুগুয়ের খেলোয়াড়দের ফাঁকি দিয়ে বল গোলরক্ষক ফার্নান্দো মুসলেরাকে পরাস্ত করে জালে জড়ায়।

উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ফুটবল পণ্ডিতরা যাদের একদমই গোনায় ধরেননি, সেই কেপ ভার্দে যেন পূর্বনির্ধারিত চিত্রনাট্য মেনে নিতে অস্বীকার করল। আরেকবার সুযোগ এলে হেলিও ভ্যারেলা দারুণ দক্ষতার সাথে আলতো ছোঁয়ায় বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ান। এরপর কেপ ভার্দে সেই রক্ষণাত্মক শক্তির প্রদর্শন করে যা স্পেনের বিরুদ্ধে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিল। অবশ্য একই সাথে আক্রমণাত্মক ধারও বজায় রাখে কেপ ভার্দে।

দলটির এমন পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার সাবেক স্ট্রাইকার ম্যাককার্থি জানান, কেপ ভার্দের প্রতি তাঁর এক নতুন শ্রদ্ধাবোধ তৈরি হয়েছে। অন্যদিকে সাবেক ওয়েলস ডিফেন্ডার উইলিয়ামস দাবি করেন, বিশ্বকাপে এ পর্যন্ত তাঁর কভার করা ম্যাচগুলোর মধ্যে এটিই ছিল সবচেয়ে আনন্দের।

ম্যাককার্থি বলেন, ‘তারা সত্যিই খেলতে নেমেছিল। তারা ছিল অসাধারণ। আমি মনে করি এই পারফরম্যান্সের পর তারা মানুষের মন জয় করে নিয়েছে।’

যুক্তরাষ্ট্রের একটি ফ্যান পার্কে কেপ ভার্দের এক সমর্থক বিবিসিকে বলেন, ‘সবাই ভেবেছিল আমরা পারব না। কিন্তু আমরা এখন এখানে।’

এই ধরনের প্রতিক্রিয়াই জানান দেয়, কেপ ভার্দে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা রূপকথায় পরিণত হয়েছে।

কেপ ভার্দে কি নকআউটে যাবে?

উরুগুয়ের সাথে ড্র করায় কেপ ভার্দে এখন গ্রুপ 'এইচ'–এর তৃতীয় স্থানে। তাদের সামনে নকআউটে যাওয়ার একটি জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী শনিবার গ্রুপ পর্বে তাদের শেষ খেলা সৌদি আরবের সাথে। সৌদি আরব উরুগুয়ের সাথে ১-১ গোলে ড্র করেছে, আবার স্পেনের কাছে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে তিন পয়েন্ট পেলেই তাদের পরের রাউন্ড নিশ্চিত।

এর আগে বিশ্বকাপে কেপ ভার্দের চেয়ে কম র‍্যাঙ্কিংয়ে থেকে নকআউট পর্বে যেতে পেরেছিল মাত্র দুটি দল। ১৯৯৮ সালে নাইজেরিয়া (৭৪তম) এবং ২০১৮ সালে রাশিয়া (৭০তম)। কেপ ভার্দের বর্তমান র‍্যাঙ্কিং ৬৩তম।

খেলার মাঠে যখন চলছে ফুটবলের লড়াই, ঠিক তখনই মাঠের বাইরে অনলাইন দুনিয়া মেতেছে কোটি কোটি টাকার এক ভয়ঙ্কর খেলায়। এবারের ২০২৬ ফিফা বিশ্বকাপ শুধু ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্টই নয়, এটি রূপ নিয়েছে...
বাংলাদেশ থেকে আর্জেন্টিনার দূরত্ব ১৭ হাজার কিলোমিটার, আর ব্রাজিলের প্রায় ১৬ হাজার। ভৌগোলিক কোনো মিল তো নেই-ই, নেই রক্তের কোনো সম্পর্ক। অথচ প্রতিবার বিশ্বকাপ এলেই এই পুরো দেশটা যেন দুই ভাগে ভাগ হয়ে...
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এবং মেগা ইভেন্ট— ফুটবল বিশ্বকাপ। ফুটবলপ্রেমীদের মনে তাই এখন একটাই উন্মাদনা- বিশ্বকাপ। ৩টি দেশ, ১৬টি শহর, ৪৮টি দল আর রেকর্ড ১০৪টি ম্যাচ! স্বাভাবিকভাবেই ফিফার পকেটে ঢুকছে...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর