ভাঙচুর-আগুন, ককটেল বিস্ফোরণে আতঙ্ক, মানুষের নিরাপত্তা কোথায়?

গত কয়েক দিন ধরে রাজধানীসহ বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও ভাঙচুরের খবর আসছে। এক দিনে ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন এবং ঢাকার ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঢাকায় কয়েক দিনে ৫০টিরও বেশি বিস্ফোরণ এবং অন্তত ৮টি বাসে আগুনের তথ্য এসেছে। হঠাৎ করেই দেশজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ আর অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে এক অজানা আতঙ্ক। 

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম

গত কয়েক দিন ধরে রাজধানীসহ বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও ভাঙচুরের খবর আসছে। এক দিনে ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন এবং ঢাকার ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঢাকায় কয়েক দিনে ৫০টিরও বেশি বিস্ফোরণ এবং অন্তত ৮টি বাসে আগুনের তথ্য এসেছে। হঠাৎ করেই দেশজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ আর অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে এক অজানা আতঙ্ক। 

কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরা পথচারী, কিংবা নৈশযাত্রার বাস—কোথাও যেন স্বস্তি নেই। কিন্তু হঠাৎ কেন ফিরে এলো এই ককটেল আর অগ্নিআতঙ্ক? কতটা নিরাপদে চলাফেরা করতে পারছি আমরা? 

ঢাকায় ককটেল ও বাসে আগুন

তথ্য বলছে, চলতি নভেম্বর মাসের শুরু থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা। মাত্র কয়েক দিনের ব্যবধানে ঢাকার ব্যস্ততম বেশ কিছু পয়েন্টে পরপর শক্তিশালী ককটেল বিস্ফোরিত হয়। আদাবর, খিলগাঁও আনসার সদর দপ্তর, বিমানবন্দরের গোলচত্বর, মিরপুরের কালশী, মালিবাগ এবং শাহবাগের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ঘটে এসব ঘটনা।

এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ঘণ্টার ব্যবধানে টিএসসি, নীলক্ষেত ও সিনেট ভবনের আশপাশে প্রায় ৮ থেকে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুধু ককটেল বিস্ফোরণই নয়; বাড্ডা, শাহজাদপুর, মিরপুর ও ভাটারায় পার্কিংয়ে থাকা এবং চলন্ত বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। যদিও এসব ঘটনায় এখন পর্যন্ত বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে রাত নামলেই নগরবাসীর মনে বাসা বাঁধছে শঙ্কা।

মহাসড়কে গভীর রাতে নাশকতা

রাজধানীর এই অস্থিরতার রেশ গিয়ে পৌঁছেছে দেশের প্রধান মহাসড়কগুলোতেও। সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে। ৯ নভেম্বর সোমবার গভীর রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় টোলপ্লাজা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ও একাধিক ট্রাক ভাঙচুর করা হয়। এতে সেতুর দুই পাশে প্রায় এক ঘণ্টা শত শত যানবাহন আটকা পড়ে, ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। 

একই রাতে গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর ও রাজশাহীর বিভিন্ন মহাসড়কে গাছ ফেলে বা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। জাতীয় মহাসড়ক এবং পদ্মা সেতুর মতো কেপিআই (KPI) বা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে গভীর রাতে এমন ঘটনা যাত্রী ও চালকদের নিরাপত্তাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ

প্রশ্ন হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী পদক্ষেপ নিচ্ছে? পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সূত্রে জানা গেছে, ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী অন্তত ৩১টি ককটেল বিস্ফোরণ ও ১৪টি অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত হয়েছে। ইতোমধ্যে এসব ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেশজুড়ে ১৫০ জনেরও বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে।

পুলিশের মহাপরিদর্শক দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপি জানিয়েছে, মূলত জনমনে আতঙ্ক ও অস্থিরতা তৈরি করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে মোটরসাইকেল কিংবা উড়ালসেতু ব্যবহার করে ঝটিকা ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ ঘটাচ্ছে। তবে অপরাধ বিশ্লেষকরা বলছেন, পর্যাপ্ত আগাম গোয়েন্দা তথ্যের অভাব এবং নিরবচ্ছিন্ন টহলে কিছুটা শিথিলতা থাকার সুযোগেই এসব ঘটনা ঘটছে। 

যে উদ্দেশ্যেই ককটেল বিস্ফোরণ কিংবা বাসে আগুন দেওয়া হোক না কেন, এর চূড়ান্ত খেসারত দিতে হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষকে। বাসে আগুন লাগলে ঝুঁকিতে পড়েন চালক, শ্রমিক ও যাত্রীরা। সড়কে বিস্ফোরণ ঘটলে আতঙ্ক ছড়ায় আশপাশের মানুষের মধ্যে। রুটি-রুজির প্রয়োজনে যাদেরকে প্রতিদিন রাজপথে নামতে হয়, এই আতঙ্ক তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। 

তাই নগরবাসী ও মহাসড়কের যাত্রীদের প্রত্যাশা—আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে রাজপথে নিরাপত্তা পুনর্বহাল হবে এবং জনমনে স্বস্তি ফিরবে।

 

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের চার দিন পর তাঁর ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ৩০ সেপ্টেম্বর ব্যাংকগুলোকে পাঠানো চিঠিতে...
একটা সকাল। চারটি বিমান। কয়েক ঘণ্টায় বদলে গেল পুরো পৃথিবী। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। নিউইয়র্কের আকাশে একটি বিমান আঘাত করল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় বিমান আছড়ে...
হঠাৎ করেই যেন বদলে গেল দৃশ্যপট। ভারতের টানা প্রচেষ্টা এবং বহু আলোচনার পরও স্থগিত হয়ে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর। আজকের আমরা বিশ্লেষণ করব—বাংলাদেশ-ভারত সম্পর্কে এই মুহূর্তে ঠিক কী ঘটছে, ঢাকার এই...
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগেই দলকে বিদায় জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের রাজনীতিতে এমন আবেগঘন বিদায় সচরাচর দেখা যায় না। রাষ্ট্রপতির পাঁচ বছরের মেয়াদ শেষে তিনি কি রাজনীতিতে আর ফিরছেন...
চলে গেলেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত ক্যামেরাম্যান হীরক সেন। বুধবার (১১ নভেম্বর) সকালে ৭১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর ক্যামেরায় ধরা পড়া অসংখ্য মুহূর্ত বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয়...
রুহুল কবির রিজভীর সঙ্গে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়কের নেতৃত্বে নবগঠিত কমিটির সাক্ষাৎ নিজস্ব প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা...
রান্নায় বারবার ব্যবহৃত পোড়া তেল হৃদযন্ত্রের জন্য মারাত্মক শত্রু। এই তেলের কারণে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যানসারের মতো স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার...
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া। সেজন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টিওয়াতি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর