ফেক আইডি খুলে অপপ্রচার, স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৫৫ এএম

নওগাঁ-৫(সদর) আসনের স্বতন্ত্র প্রার্থীর নামে ফেক আইডি খুলে নির্বাচনী অপপ্রচার চালোনোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী(ট্রাক) দেওয়ান ছেকার আহমেদ শিষাণ।

শনিবার রাত সাড়ে ৮টায় শহরের ফুলপট্টিতে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণের প্রধান নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ লিখিত বক্তব্যে অভিযোগ করেন, নির্বাচনে আমার প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থী তার পরাজয় জেনে আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। তারা আমার নামে ফেক আইডি খুলে আমার নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং নৌকা মার্কায় ভোট দেওয়ার কথা বলে মিথ্যা অপপ্রচার করছে। 

তিনি এই অপপ্রচারে নওগাঁ সদর আসনের ভোটারদের বিভ্রান্ত না হবার অনুরোধ জানিয়ে বলেন, 'আমি নির্বাচনে আছি এবং থাকবো। এতে বিভ্রান্ত হবার কিছু নেই।'

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিষাণ বলেন,'বেশ কিছুদিন আগে আমার নামে ফেক আইডি খোলা হয়। আমি ওই সময়ে প্রশাসনকে অবহিত করেছি। ফেক আইডি থেকে আগে কোন অপপ্রচার করা না হলেও আজ সন্ধ্যা থেকে অপপ্রচার করা হচ্ছে।' 

তিনি বলেন, 'ফেক আইডি থেকে অপপ্রচারের বিষয়ে প্রশাসন ও রিটানিং অফিসারকে জানিয়েছি। তবে এখন ও কোন প্রতিকার পাননি বলে জানান স্বতন্ত্র প্রাথী শিষাণ।'

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুবলীগ নেতা ও জেলা অ্যাডভোকেট বারের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, 'প্রতিপক্ষ প্রার্থীর অভিযোগ মিথ্যা। তার বিরুদ্ধে কে বা কারা ফেক আইডি খুলে অপপ্রচার করছে জানানেই। স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ বরং আমাদের নৌকার প্রার্থীর বিরুদ্ধে কথা বলে আমাদের প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের মান ক্ষুন্নসহ তাঁকে বিতর্কিত করার অপচেষ্টা করছেন।'

নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, 'এ বিষয়ে অভিযোগ পেলে থানায় সাধারণ ডায়েরিসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।'

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
আহত কবির আহমেদ গুলিস্তান শপিং মার্কেট ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতি এবং ফুলবাড়িয়া এলাকার মোবাইল পার্টসের ব্যবসায়ী বলে জানিয়েছেন স্বজনরা। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা...
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে সম্মিলিত ব্যবসায়ী...
শরীয়তপুর প্রেসক্লাবে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব এসেছে। এতে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার সভাপতি, চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টিভি, দৈনিক দেশ...
রাজধানীর মিরপুর ও বাড্ডার পর এবার ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে মূল সড়কের ওপর জব্দ করে রাখা একটি পিকআপ ভ্যানে এ আগুন...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় সাধারণ শোক ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ২০ সেপ্টেম্বর সকল বিভাগের ক্লাস- পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।...
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. জি কে...
২০২৮ সালের মধ্যে প্রাথমিক স্তরে সব শিক্ষা প্রতিষ্ঠানকে একই কারিকুলামের আওতায় আনতে চায় সরকার। পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় আনা হচ্ছে। রাজধানীতে সিপিডির আয়োজনে এক সংলাপে একথা বলেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর