মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচার

আপডেট : ০৩ জুন ২০২৪, ০১:৪৫ পিএম

মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচার। শেষ মুহূর্তে ভোটারদের টানতে বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা। একে অন্যের বিরুদ্ধে করছেন পাল্টাপাল্টি অভিযোগও। পছন্দের প্রার্থীকে বেছে নিতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের দাবি ভোটারদের। এদিকে প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

পাড়ায় পাড়ায় মাইকিং, সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়াসহ নানা উপায়ে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। চতুর্থ ধাপে এবার নওগাঁর সদর, মান্দা ও মহাদেবপুর উপজেলা ভোট হবে। এই তিন উপজেলায় লড়াই করছেন মোট ৪০ জন প্রার্থী।

মহাদেবপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী আয়েশা সিদ্দিকা বলেন, ‘আমি আত্মবিশ্বাসী। এবারের নির্বাচনে জয়লাভ করব।’

নওগাঁ সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনে জয়ী হলে প্রথম কাজ হবে রাস্তার উন্নয়ন। জনগণ যেন কাঁচা রাস্তা পার হয়ে মেইন রোডে না ওঠে। সে ব্যাপারে আমার সজাগ দৃষ্টি থাকবে।’

বরিশালের উজিরপুর, বানারীপাড়া ও বাবুগঞ্জ উপজেলায়ও জমজমাট নির্বাচনী প্রচার। এর মধ্যে উজিরপুর উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যানসহ প্রাক্তন দুই চেয়ারম্যান ক্ষমতা ফিরে পেতে প্রার্থী হয়েছেন। ভোটারদের চাওয়াতেই প্রার্থী হয়েছেন দাবি তিন জনেরই।

উজিরপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সিকদার বলেন, জনগণের চাওয়া পূরণ করতেই নির্বাচনে দাঁড়িয়েছেন।

উজিরপুর উপজেলার আরেক চেয়ারম্যান প্রার্থী মো. হাফিজুর রহমান বলেন, এলাকায় নিয়ম-শৃঙ্খলা পুনর্বহাল রাখতেই আবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন।  

এদিকে পছন্দের প্রার্থীকে বেছে নিতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের দাবি ভোটারদের। 
 
বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ বলেন, তিন উপজেলার ১৯০ ভোটকেন্দ্রের মধ্যে ৪০ ভাগ গুরুত্বপূর্ণ।

ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপে স্থগিত হওয়া চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদেও ভোট হবে চতুর্থ ধাপে।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। বরখাস্ত হওয়া কর্মচারীর নাম শুভ...
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার...
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর