পরিস্থিতির সুযোগে সক্রিয় হচ্ছে চরমপন্থী সংগঠনগুলো

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠছে চরমপন্থী সংগঠনগুলো। ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ, বালুঘাট দখলে নিতে সশস্ত্র হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে উপস্থিতি জানান দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীরা। ফলে নতুন করে আতঙ্কে সাধারণ মানুষ। তবে চরমপন্থীদের নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইদহের শৈলকুপায় তিনজনকে গুলি করে হত্যার দায় স্বীকার করে নিষিদ্ধ সংগঠন জাসদ গণবাহিনী। দাবি করা হয়, খুন, গুম ও ধর্ষণে জড়িত থাকায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নেতা হানিফসহ তিনজনকে হত্যা করা হয়েছে। হানিফের সহযোগীদেরও হুমকি দেওয়া হয়।

তিন খুনে কুষ্টিয়ার জাসদ গণবাহিনীর দায় স্বীকারের ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ।

স্থানীয়রা বলছেন, ঠিকাদারি কাজসহ এলাকার নিয়ন্ত্রণ নিতে অপরাধ সংগঠিত করছে সংগঠনগুলো।

চুয়াডাঙ্গা বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন উমর জানান, তিনজনকে হত্যার পর চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগের কয়েকটি জেলার বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা-কর্মীরা আতঙ্কিত।

ঝিনাইদহের শৈলকুপায় তিনজনকে গুলি করে হত্যার দায় স্বীকার করে নিষিদ্ধ সংগঠন জাসদ গণবাহিনী। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনযদিও চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

জাসদ গণবাহিনীর হুমকিতে আতঙ্কিত নয় মাগুরাবাসী। তবে, বারবার হত্যাকাণ্ড ঘটলে জনজীবনে প্রভাব পড়তে পারে। চরমপন্থীদের তৎপরতা বন্ধে অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন তাঁরা।

নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের উত্থান রোধে যশোরে নাগরিক সমাজের সাথে জরুরি সভা করেছে প্রশাসন।

রাজধানীর মিরপুর শাহআলী থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
২০১৫ সালে রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলীকে হত্যা মামলায় জেএমবির দুই সদস্য মাসুদ রানা ও লিটন মিয়ার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামিকে খালাস দেয়া...
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আরিফুল ইসলামও।
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর