বিজয় দিবসের অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধের নাটকে রাজাকারের চরিত্র’ নিয়ে জামায়াত নেতাদের আপত্তি-হট্টগোল

লক্ষ্মীপুরে রামগতিতে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধের নাটকে রাজাকারের চরিত্র’ নিয়ে হট্টগোল হয়েছে। ওই নাটকে রাজাকারের চরিত্র নিয়ে স্থানীয় জামায়াত নেতাদের আপত্তির একপর্যায়ে হট্টগোল দেখা দেয়। জামায়াত নেতাদের অভিযোগ, এই পোশাকে অভিনয় করা ‘মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত’ করেছে।

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ পিএম

লক্ষ্মীপুরে রামগতিতে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধের নাটকে রাজাকারের চরিত্র’ নিয়ে হট্টগোল হয়েছে। ওই নাটকে রাজাকারের চরিত্র নিয়ে স্থানীয় জামায়াত নেতাদের আপত্তির একপর্যায়ে হট্টগোল দেখা দেয়। জামায়াত নেতাদের অভিযোগ, এই পোশাকে অভিনয় করা ‘মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত’ করেছে।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলার আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজের সময় এই ঘটনা ঘটে। একপর্যায়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

এদিকে ঘটনার পরপরই এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

প্রত্যক্ষদর্শী এবং ভিডিও ফুটেজ দেখা যায়, কলেজটির ১২ থেকে ১৫ জন শিক্ষার্থী নাটকটিতে অংশ নেন, যেখানে মুক্তিযোদ্ধা ও রাজাকারের মধ্যকার সংঘাতময় চিত্র তুলে ধরা হয়। রাজাকারের ভূমিকায় কয়েকজন শিক্ষার্থী পাঞ্জাবি-টুপি পরে অভিনয় করছিলেন। এই দৃশ্যে নারী নির্যাতনের অংশ থাকাকালীন উপজেলা জামায়াতের আমির আবদুর রহিম এবং পৌর আমির আবুল খায়ের মঞ্চে এসে আপত্তি তোলেন।

তাঁদের দাবি, এই পোশাকে রাজাকারের চরিত্র চিত্রায়ণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। তাঁরা তাৎক্ষণিকভাবে কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ আশরাফ উদ্দিনের কাছে এর ব্যাখ্যা চান। এতে দুই পক্ষের মধ্যে মঞ্চেই শুরু হয় তীব্র বাগ্‌বিতণ্ডা। পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে উঠছিল, তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন এবং রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দ্রুত তাঁরা হস্তক্ষেপে করলে পরিস্থিতি শান্ত হয় এবং বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হয়।

উপজেলা জামায়াতের আমির আবদুর রহিম তাঁর আপত্তির কারণ ব্যাখ্যা করে সাংবাদিকদের বলেন, ‘পাঞ্জাবি-টুপি পরে অভিনয় করায় একজন মুসলমান হিসেবে আমি এটি মেনে নিতে পারিনি। তাই এরপর প্রতিবাদ জানিয়ে এর ব্যাখ্যা জানতে চেয়েছিলাম। পরে ইউএনও ও ওসি সাহেবের মধ্যস্থতায় বিষয়টির সমাধান হয়েছে।’

কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ আশরাফ উদ্দিন এই ঘটনাকে ‘ভুল–বোঝাবুঝি’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সবাই নিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে।’

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘অনুষ্ঠানের শেষ পর্যায়ে নাটক চলাকালে পাঞ্জাবি-টুপি ব্যবহার নিয়ে এক পক্ষ আপত্তি তোলায় কিছুটা কথা-কাটাকাটি হয়েছিল। তবে প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপে দ্রুতই বিষয়টির সমাধান করা হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

রঙ-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠেছে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা আর অসাম্প্রদায়িক বাংলাদেশের রঙিন স্বপ্ন। শিশু-কিশোরদের তুলিতে প্রাণ পেয়েছে দেশের ইতিহাস, ঐতিহ্য, রূপসী বাংলা ও স্বাধীনতার...
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপিদলীয় সংসদ সদস্য (এমপি) আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। শনিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ হামলা হয়। হামলার জন্য জামায়াত, এনসিপি ও...
মেহেরপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিএনপি ও জামায়াতের কর্মী–সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এ সময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) তাজউদ্দীন খানকে লাঞ্ছিত করার অভিযোগ করেছেন...
একদিকে তীব্র লোডশেডিং অন্যদিকে বাড়তি বিলের বোঝা নিয়ে ক্ষুব্ধ লক্ষ্মীপুরের মানুষ। অতিরিক্ত বিলের সংশোধন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে তারা। বিদ্যুতের...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর