ঈদুল ফিতর উদযাপনে দেশজুড়ে ঈদগাহ মাঠ ও মসজিদে জামাতের প্রস্তুতি

পবিত্র ঈদুল ফিতর পালনে সারা দেশের ঈদগাহ মাঠ ও মসজিদে নেওয়া হয়েছে জামাতের প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ঈদগাহে স্থাপন করা হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। ঈদের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।

আপডেট : ২০ মার্চ ২০২৬, ০৮:১০ এএম

পবিত্র ঈদুল ফিতর পালনে সারা দেশের ঈদগাহ মাঠ ও মসজিদে নেওয়া হয়েছে জামাতের প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ঈদগাহে স্থাপন করা হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। ঈদের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।

চট্টগ্রামে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদ ঈদগাহে সকাল ৮টায়। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে করেছে সিটি কর্পোরেশন। ঈদগাহে ২০ থেকে ২৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘সমস্ত মুসল্লিরা যাতে সঠিক সময়ে এখানে উপস্থিত হয়। পুলিশ বাহিনী যেন সরেজমিনে আইনশঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করতে পারে, তাদের জন্য আমরা এখানে ব্যবস্থা করেছি। ’

রাজশাহী নগরীতে ঐতিহ্যবাহী হযরত শাহ্ মখদুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধান জামায়াত হবে সকাল ৮টায়। ঈদের দিন বিরূপ আবহাওয়ার শঙ্কায় বিকল্প প্রস্তুতিও রেখেছে কর্তৃপক্ষ।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘আবহাওয়া যদি অনুকূলে থাকে, পরিবেশ যদি ভালো থাকে ইনশাল্লাহ আমরা রাজশাহীবাসী এখানে ঈদুল ফিতর উদযাপন করতে পারব।’

সিলেটের শাহী ঈদগাহ ময়দানে হবে প্রধান ঈদ জামাত। খুলনায় ঈদের জামাত সকাল ৮টায় সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। 

খুলনা সিটি কর্পোরেশেনর (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘যদি দুর্যোগ হয় সেক্ষেত্রে জামাত এখান থেকে আমরা টাউন জামে মসজিদে নিয়ে যাব। সেখানেও সকাল ৮টায়, ৯টায় এবং সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।’

বরিশাল নগরীতে মোট ৪২৮টি মসজিদ ও ঈদগাহে এবার ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়োজিত আছেন পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।

বরিশাল মেট্রোপলিটান পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘প্রধান জামাত হবে এইটা। এটা যেহেতু বরিশালের প্রধান ঈদগাহ। এখানে বেশি মুসল্লি সমাগম হয়। এজন্য আমরা নিরাপত্তার ব্যবস্থা এখানে বেশি রাখি। এছাড়া শৃঙ্খলার জন্য ট্রাফিক পুলিশও থাকবে।’

ময়মনসিংহ মহানগরীতে প্রধান জামাত হবে চারটি। এছাড়া ৩৩টি ওয়ার্ডের পাড়া মহল্লায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রংপুর সিটিতে ৮০টি ঈদ জামাত হবে।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর