বৃষ্টি–জলাবদ্ধতায় দুর্ভোগ বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৪:৪২ পিএম

বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগ কাটছে না বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের। কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। পানিতে ভেসে গেছে ঘেরের মাছ। ব্যাপক ক্ষতিগ্রস্ত জমির ফসল। সড়ক ভেঙে যাওয়ায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা। এদিকে, থেমে থেমে ভারি বৃষ্টির কারণে রাঙামাটিতে পাহাড় ধসের ঝুঁকি কাটেনি এখনো।

রাতভর বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রামের নিচু এলাকা। জলাদ্ধতায় বেড়েছে ভোগান্তি।

বন্দরনগরী চট্টগ্রামে সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৩৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিতে নগরীর কাতালগঞ্জ, চকবাজার, আগ্রাবাদ, বাকলিয়া, শোলকবহর এলাকার অলি-গলিতে পানি জমে যায়। জেলার ৭ উপজলায় বন্য পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। এখনো ডুবে আছে গ্রামের পর গ্রাম। 

কক্সবাজারের রামুর মিঠাছড়ি, বাংলাবাজারসহ বিভিন্ন এলাকা থেকে নেমেছে বানের পানি। তবে চকরিয়া ও পেকুয়ার নিচু এলাকা এখনও তলিয়ে। ক্ষয়ক্ষতির তুলনায পর্যাপ্ত প্রাপ্ত ত্রাণ সহায়তা মিলছে না বলে অভিযোগ করেন বানভাসী মানুষ।

খাগড়াছড়ির দীঘিনালা থেকে পানি নামায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ঘরে ফিরে গেছেন অনেকেই। এদিকে বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি স্পষ্ট হচ্ছে। অনেক জায়গায় ভেঙে গেছে গ্রামীণ সড়ক। তলিয়ে গেছে আউশ ও আমনের বীজতলা।

থেমে থেমে ভারি বৃষ্টিতে রাঙামাটি জেলাজুড়ে পাহাড় ধসের ঝুঁকি কাটেনি। এ কারণে আশ্রয়কেন্দ্র ছাড়তে পারছেন না দুর্গত এলাকার লোকজন।

পাহাড়ধস, সড়ক ক্ষতিগ্রস্ত ও বিভিন্ন স্থানে পানি জমে থাকায় সারাদেশের সঙ্গে বান্দরবানের  যোগাযোগ বন্ধ রয়েছে।

হবিগঞ্জে বন্যায় বসতবাড়ি, ফসলি জমি, মৎস্য খামার ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা মৎস্য বিভাগ বলছে, মাছ ভেসে যাওয়ায় প্রায় ৮০ থেকে ৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

মৌলভীবাজারে বানের পানি কমতে শুরু করলেও নিচু এলাকায় জলাবদ্ধতা কাটেনি। বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোণায় বাড়ছে নদীর পানি। 

 

 

কক্সবাজারের টেকনাফে উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্য হাতিটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্ত করবে ভেটেরিনারি দল।
এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে নিজের ছাত্রকে দিয়ে খাতা দেখানোর অভিযোগে কুমিল্লার দেবিদ্বারে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তাঁর এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকার রামপুরা ব্রিজে বিকল সিএনজি মেরামতের সময় আরেকটি সিএনজির ধাক্কায় আহত চালক ইউসুফ আলী ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করে বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে...
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হয়েছে এবং ৩৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে ২৫ জনে পৌঁছেছে।
এই বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনা আরও একবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) অত্যন্ত বিতর্কিত এক সিদ্ধান্তের সুবিধা পেল। রোববার সুইজারল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়ার্ধে...
সোমবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলার বাড়াজোর ইউনিয়নে সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় নগরীর বধ্যভূমি সংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ...
বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। রোববার সকাল থেকে বহির্নোঙরে থাকা ৬৫টি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। চট্টগ্রাম চেম্বার ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর