সৌদি আরবে কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। সেখানে জানাজা শেষে তাদের দাফন করা হয়।
নিহতদের মধ্যে ৭ জনের বাড়ির নওগাঁর আত্রাই উপজেলায়। গতকাল সৌদি আরব থেকে মরদেহ আসার পর রাতেই তাদের নেয়া হয় নওগাঁয়। পরে সকাল ১০টায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে সরকারি ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় জানাজা। এরপর তাদের মরদেহ নেয়া হয় নিজ নিজ গ্রামে।
এদিকে, নাটোরের নলডাঙ্গায় আরেক প্রবাসী রবিউল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এছাড়া, রাজশাহীর বাঘমারাতেও দাফন সম্পন্ন হয়েছে আরেক প্রবাসীর।



