যশোর ও চুয়াডাঙ্গায় শীতের আগেই খেজুর রস আহরণের প্রস্তুতি

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম

শীত আসতে এখনও খানিকটা সময় বাকি। তবে এরমধ্যেই যশোর ও চুয়াডাঙ্গায় পুরোদমে চলছে খেজুরের রস আহরণের প্রস্তুতি। উৎপাদনকারীরা বলছেন, সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে খেজুরের রস ও গুড়কে লাভজনক করা সম্ভব। খেজুরের গুড়ের রাজধানী খ্যাত এই অঞ্চলের ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।

যশোরের তেজরো গ্রামের ইসমাইল হোসেন প্রায় দু যুগ ধরে খেজুরের রস ও গুড় বিক্রি করছেন। বংশ পরম্পরায় পাওয়া এই পেশাই তার অর্থ উপার্যনের মাধ্যম। 

কৃষি বিভাগের তথ্যানুযায়ী, যশোরে খেজুর গাছ আছে ১৬ লাখ ৪১ হাজার। এর মধ্যে ৩ লাখ ৪২ হাজার থেকে রস আহরণ হয়। গাছিরা বলছেন, একটি গাছের রস দিয়ে এক মৌসুমে ৭ থেকে ৮ কেজি গুড় হয়।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস বলেন,‎ ‘‎এই ঐতিহ্য টিকিয়ে রাখার পাশাপাশি রস ও গুড়ের ব্যবসা লাভজনক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ‎এ বছর যশোর থেকে ৩ হাজার ১০০ মেট্রিকটন গুড় উৎপাদনের লক্ষ্য রয়েছে।’ ‎

চুয়াডাঙ্গার খেজুরের গুড়ের সুখ্যাতিও দেশজুড়ে। রস থেকে গুড় তৈরির পর তা যায় বিভিন্ন জেলায়। রস, গুড় ও পাটালি বেচাকেনা করেই আগামী ছয়মাস সংসার চালাবেন গাছিরা।

জেলায় গুড়ের হাট আছে দুটি। তবে, আধুনিকতার ছোয়ায় এখন অবশ্যই এই গুড় কেনা-বেচা হয় অনলাইনেও। 

যশোরের শার্শা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ১৮০ ভরি ওজনে ১৮টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নাভারণ–সাতক্ষীরা মহাসড়কের খাজুরার ‘প্রাইম ব্রিকস্’ নামক...
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এতে তাঁর মাথা ফেটে গেছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজার ছুটির কারণে অনেক শিল্প...
যশোরের ভবদহ অঞ্চলের অর্ধশতাধিক গ্রামের মানুষের ভোগান্তি কমার কোনো আশাই যেন নেই। বর্ষা শেষ হলেও এখনও পানিবন্দী তারা। ‎প্রায় তিন মাস পানিবন্দী থাকায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ। বেড়েছে স্থানীয়দের...
কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় চালানের জ্বালানি ইউরেনিয়াম। বুধবার সকাল ১০টায় জ্বালানিবাহী গাড়িবহরটি কেন্দ্রে প্রবেশ করে। 
একটি সরকারি চাকরির কথা দিয়ে শুরু করি। পদের নাম অফিস সহায়ক। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, বেতন ২০তম গ্রেডে। অথচ পাবনা জেলা প্রশাসনের ওই পদে নিয়োগ পাওয়া ১৮ জনের ১৭ জনই উচ্চশিক্ষিত। কেউ বিএসসি...
তিন দফা দাবি পূরণ না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার থেকে আবারও সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। বুধবার বিকেলে...
পাঁচদিনের উৎসবের শেষলগ্নে এসে দাঁড়িয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিজয়া দশমীতে বিসর্জনের আগে দেবীর চরণে সিঁদুর দিয়ে বরণ করেন সধবা সনাতন নারীরা। স্বামীর দীর্ঘায়ু ও পরিবারের মঙ্গল কামনায় নারীরা একে...
লোডিং...

এলাকার খবর