মোটরসাইকেলে শোভাযাত্রা, স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ৪০ হাজার টাকা জরিমানা 

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৪:৪০ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের কর্মী বরগুনা জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মাহমুদ হাসান তুরানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

শতাধিক মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুল্লাহ আবু জাহের তাকে এ অর্থদণ্ড করেছেন।  

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী -বরগুনা সদর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে বরগুনা জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মো. হালিম মোল্লা ও জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মাহমুদ হাসান তুরাণের নেতৃত্বে মঙ্গলবার দুপুর ১ টার দিকে শতাধিক মোটর সাইকেল নিয়ে আমতলী পৌর শহরের বিভিন্ন সড়কে শোডাউন দেন। এতে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আমতলী থানা পুলিশ ওই শোডাউন বন্ধ করে দেন। এ সময় পুলিশ বরগুনা জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মাহমুদ হাসান তুরাণকে আটক ও ১৫টি মোটরসাইকেল জব্দ করেন। 

পরে পুলিশ ছাত্রলীগ নেতা তুরাণ ও মোটরসাইকেলগুলো আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেছেন। ভ্রাম্যামান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আবু জাহের ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান তুরাণকে নিার্বচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন।  

এ বিষয়ে আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, 'খবর পেয়ে পৌর শহরের আল হেলাল মোড় থেকে শোডাউন চলাকালীন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে করা শোডাউন বন্ধ করে দেই। ওই সময়ে ১৫টি মোটরসাইকেলসহ তার এক কর্মীকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। 

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুল্লাহ আবু জাহের বলেন, 'সংসদ নির্বাচন ও রাজনৈতিক দল প্রার্থীর আচরণ বিধিমালার ২০০৮এর ১৮(১) ধারা মোতাবেক ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের কর্মী মাহমুদ হাসান তুরাণকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে'।

রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় অবস্থিত হীরাঝিল হোটেলকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে হোটেলটিতে...
রাজধানীর বসিলা এলাকায় আমান কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ ও স্ট্যান্ডার্ড কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ প্রতিষ্ঠান দুটি বিভিন্ন কোম্পানির নামের সঙ্গে সাদৃশ্য রেখে হ্যান্ড ওয়াশ ও লিকুইড টয়লেট ক্লিনার...
শরীয়তপুরের ডামুড্যায় এস্কেভেটর দিয়ে উর্বর কৃষিজমি বিনষ্ট এবং এলজিইডির গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে এক ইউপি সদস্যকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরেকজনকে ৪...
অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে কর্পোরেশনের একটি প্রতিনিধি দল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর