বরগুনায় পাল্টাপাল্টি হামলায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীসহ আহত ৩০

আপডেট : ৩১ মে ২০২৪, ০৫:৪২ পিএম

বরগুনার পাথরঘাটায় বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের দফায় দফায় সংঘর্ষে প্রার্থীসহ ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনকে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত চারজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

গতকাল রাত সাড়ে ১০টার দিকে দুই চেয়ারম্যান প্রার্থী মোস্তফা গোলাম কবির ও এনামুল হোসাইনের সমর্থকদের মধ্যে উপজেলার কাটাখালী এলাকায় প্রথম সংঘর্ষ বাদে। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে পাথরঘাটা পৌর শহরে আবারো দুই পক্ষের মধ্যে আরও কয়েক দফা সংঘর্ষ হয়।

আহতরা হলো– দেয়াত-কলম প্রতীকের প্রার্থী এনামুল হোসাইন, যুবলীগ নেতা ফয়সাল আহম্মেদ, মো. সোলাইমান, শাহ আলী, সবুজ গাজী, তানভীর আহম্মেদ, ছাত্রলীগ নেতা মো. আহাদ, মো. রাকিব, রুবেল মিয়া, হাসান রাব্বি প্রমুখ।

পুলিশের হাতে আটককৃতরা হলো– নাঈমুল ইসলাম (২৯), মো. মনির হোসেন (৩০), মো. মিজান (২৫), মো. ইব্রাহীম (২৫), শাহাদাৎ (২৪), আবু মুছা (২৬), মো. হাবিবুর রহমান (২৫), মো. শান্ত (২৩) ও মো. খোকন (৩৮)।

আহত চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইন বলেন, ‘নির্বাচন শুরু থেকেই কাকচিড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুর ছেলে রাজন আহম্মেদ কাপ-পিরিচ প্রতীকের পক্ষ নিয়ে আমার লোকজনকে ভয়ভীতি প্রদার্শন করছে। তাঁরা আমার প্রচার অফিস ভাংচুর করেছে। গতকাল আবারো তাঁরা মোটরসাইকেল মহড়া দিয়ে আমার কাকচিড়া ইউনিয়নের নির্বাচনী প্রচার অফিস ভাংচুর চালায়। খবর পেয়ে আমি কিছু কর্মী নিয়ে সেখানে গেলে আমার ওপরে হামলা করে রাজন। আমাকে কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে আমাকে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

এ বিষয়ে অপর প্রার্থী মোস্তফা গোলাম কবির বলেন, ‘বিকেলে কাকচিড়া ইউনিয়নের কাটাখালী গ্রামে আমার ও এনামুলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির সময় একটু হাতাহাতি হয়। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়রা মিটমাট করে দেয়। তারপরও এনামুল সন্ধ্যার দিকে তার লোকজন নিয়ে আমার লোকজনকে মারধর করেছে।’

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসেন হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসা নিতে আসেন। এর কিছুক্ষণ পর অপর প্রার্থী মোস্তফা গোলাম কবিরের দুজন সমর্থক আহত অবস্থায় চিকিৎসা নিতে আসে। এ সময় হাসপাতালের বাইরে থাকা দুই পক্ষের লোকজন আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। ৩০মিনিট ধরে সংঘর্ষ চলার পর পুলিশ এসে উভয়পক্ষের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।’

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, ‘এ ঘটনায় যাতে নির্বাচনের পরিবেশের ওপর প্রভাব না পড়ে সেজন্য ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিস্থিতি শান্ত রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর