গ্রহণযোগ্য কমিশন গঠন হলেই নির্বাচন: হাসনাত আবদুল্লাহ 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ পিএম

গ্রহণযোগ্য কমিশন গঠন হলেই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আজ রোববার সকালে পটুয়াখালীর দশমিনায় ছাত্র আন্দোলনে নিহতের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় হাসনাত বলেন, ‘জুলাইয়ের আন্দোলন শুধু ভোটের অধিকারের জন্য হয়নি। এই সরকারের সংস্কারের যে আহ্বান বিএনপির পক্ষ থেকে গত ১৬ বছর একই আহ্বান ছিল। নির্বাচন সংস্কারের একটি প্রক্রিয়া। গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন হলেই নির্বাচন দেওয়া যাবে। সংস্কারের মধ্য দিয়ে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। বিএনপি, ছাত্র আন্দোলন ও বর্তমান সরকার বেশি পার্থক্যের জায়গায় নেই।’

সমন্বয়ক হাসনাত বলেন, ‘জুলাইয়ের আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগের যারা আহত হয়েছিলেন তারা এখন ছাত্র আন্দোলনের নামে তালিকাভুক্ত হতে চায়। ছাত্রলীগ ও যুবলীগের লোকজন বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাচ্ছে। সরকার যেন দ্রুত আহতদের জন্য ব্যবস্থা নেন, যাতে তাদের রাস্তায় নেমে না আসতে হয়।’

আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নের জবাবে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে আসবে কিনা তার সিদ্ধান্ত নেবে জনগণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আকাঙ্ক্ষা হচ্ছে, আওয়ামী লীগের গুম-খুনের বিচার নিশ্চিত হতে হবে। গুম-খুনের বিচার নিশ্চিত হওয়ার পর ছাত্র-নাগরিক সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে আসবে কি আসবে না।’

হাসনাত বলেন বলেন, ‘বিচারের আগে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়াকে প্রতিরোধ করা হবে।’

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
অস্বাভাবিক ভাড়া ও অব্যবস্থাপনার কারণে ভরা মৌসুমেও পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর। ফলে, বিপাকে নৌকার মাঝি, হোটেল মালিকসহ হাজারো মানুষ। পর্যটকদের অভিযোগ, ট্রলার ভাড়া ও খাবারের বাড়তি দাম, অপরিচ্ছন্ন...
দখল-দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা-আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর