পটুয়াখালীতে ২ অপহরণকারী গ্রেপ্তার, অপহৃতদের উদ্ধার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ পিএম

পটুয়াখালীতে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অপহৃত দুজনকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের বড় চৌরাস্তা এলাকার বাসিন্দা মাহামুদুল হাসান (২৭) এবং টাউন জৈনকাঠীর বাসিন্দা মো. আলী আজিম (৩০)। গ্রেপ্তারের সময় অপহরণের কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ সুপার বলেন, গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী জজ কোর্ট এলাকা থেকে মো. আমিরুল ইসলাম (৪৩) ও মো. কুদ্দুস ঢালীকে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর তাদের আত্মীয়-স্বজনের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হলে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত সাড়ে ৯টার দিকে শহরের বিসিক শিল্প নগরী এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। এসময় অপহৃতদের উদ্ধার এবং অপহরণের কাজে ব্যবহৃত মালামাল জব্দ করে ডিবি পুলিশ। 

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ সুপার আরও বলেন, অপহরণের পর মুক্তিপণ দাবি এবং মুক্তিপণ না দিলে খুন করার পরিকল্পনার কথা স্বীকার করেছেন গ্রেপ্তারকৃতরা। এ ঘটনায় কাজী মো. সুমন নামের একজন বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করেছেন।ৎ

ওসি আরও বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
অস্বাভাবিক ভাড়া ও অব্যবস্থাপনার কারণে ভরা মৌসুমেও পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর। ফলে, বিপাকে নৌকার মাঝি, হোটেল মালিকসহ হাজারো মানুষ। পর্যটকদের অভিযোগ, ট্রলার ভাড়া ও খাবারের বাড়তি দাম, অপরিচ্ছন্ন...
দখল-দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা-আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর