ঘর থেকে রাস্তা পর্যন্ত রক্তের দাগ, কলাপাড়ায় গৃহবধূ নিখোঁজের ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার ৭

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৫:৫২ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার পশ্চিম চাকামইয়া গ্রামে আখি আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে নিখোঁজের ওই ঘটনায় আখির স্বামী আলমগীর সিকদার, ননদ ও দেবরসহ শ্বশুর বাড়ির পরিবারের ৭ জনকে গ্রেপ্তার করেছে কলাপাড়া থানার পুলিশ। গতকাল বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।  

গৃহবধূ আখি আক্তার নিখোঁজের ঘটনায় কলাপাড়া থানায় মামলা করেন তাঁর বাবা। এ ঘটনায় গ্রেপ্তারদের আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।  কলাপাড়া থানার এস আই মো. জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন গৃহবধূ আখি আক্তার। আখির স্বামীর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদের কারণে বাড়িতে মেহমান ছিলেন। সবাই খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান। মেহমান বেশি থাকায় স্বামী আলমগীর সিকদার তিন সন্তানের দুজনকে নিয়ে ভাইয়ের ঘরে ঘুমান। আখি তাঁর ননদের সঙ্গে ঘুমাতে যান। রাতে ননদ জেগে আখিকে বিছানায় দেখতে না পেয়ে চিৎকার করতে থাকেন। আনুমানিক রাত তিনটার দিকে বাড়ির লোকজন চিৎকার শুনে জেগে গিয়ে ঘরের পেছনের দরজা খোলা দেখতে পায়। ঘরে আখি নেই। মেঝেসহ দরজার পথ ধরে বাড়ির সামনে রাস্তা পর্যন্ত রক্তের দাগ দেখা গেছে। এরপর আখির নবম শ্রেণি পড়ুয়া ছেলে ৯৯৯– এ কল দেয়। পরে কলাপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যান।

বুধবার নিখোঁজ আখির বাবা বাদী হয়ে একটি মামলা করেন। এরপর এদিন রাতে আখির স্বামী, ননদ ও দেবরসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।   

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুরের পাঁচটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ জনের সবাই অকৃতকার্য হয়েছে।
একটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী মাত্র একজন, কিন্তু সেই পরীক্ষার্থীও পাস করতে পারেনি। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এমন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলো...
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চর পিংগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার কমে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা...
আজ বিশ্ব শহর দিবস। পৃথিবীর বাসযোগ্য ১৭৩টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান ১৭১তম। গবেষকরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক নিরাপত্তার অভাব, পরিবেশ দূষণ ও অপরিকল্পিত নগরায়নে বসবাসের অনুপযোগী...
দেশের বাজারে স্বর্ণের দামে বড় দর পতন হয়েছে। এবার প্রতি ভরি স্বর্ণে  ৫ হাজার ৪৮২ টাকা কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি -বাজুস শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২৫২ জনে।  একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৪ জন রোগী। 
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকার ২২ কারখানায়  ছুটি ঘোষণা করা হয়। শনিবার সকালে কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
লোডিং...

এলাকার খবর