সমাবেশে রিকশাচালক দল নেতার মুখে ‘জয় বাংলা’, ভিডিও ভাইরাল

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৩:১১ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বেতাগী পৌর শাখার রিকশাচালক দল আয়োজিত সমাবেশে দলটির সভাপতি মো. মিলন মিয়ার মুখে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। তাঁর এমন বক্তাব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে  ছড়িয়ে পড়েছে। তবে এটি এডিট করা বলে দাবি করেছেন ওই নেতা।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা বেতাগী উপজেলা রিকশাচালক দলের আয়োজিত এক অনুষ্ঠিত এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৯ সেকেন্ডের ওই ভিডিওতে মিলন মিয়াকে বলতে শোনা যায়, ‘আজকের রিকশাচালক দল বেতাগী উপজেলা শাখার পক্ষ থেকে ৫ আগস্টে জুলাই যোদ্ধাদের স্মরণে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত হয়ে হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন বা চিকিৎসা নিয়েছেন তাদের প্রতি সরকার যেন সহযোগিতা করেন। এই আশাবাদ ব্যক্ত করছি।’ 

ভিডিওতে আরও বলতে শোনা যায়, ‘এই রিকশাচালক জনতা ৫ তারিখ ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগ শেখ হাসিনাকে পলায়ন করেছে। দেশ থেকে আমরা তাকে হটিয়েছি। জয় বাংলা তারেক রহমান জিন্দাবাদ। জিয়াউর রহমান জিন্দাবাদ, শেখ হাসিনা…। তারেক জিয়া জিন্দাবাদ শহীদ জিয়াও অমর হোক।’

এমন ঘটনায় বেতাগী উপজেলা বিএনপির ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নেতা  কর্মীরা বলেন, বৈষব্যবিরোধী ছাত্র আন্দোলেনে আওয়ামী লীগ সরকারের পতনের পরে বিএনপিতে অনেক নতুন নেতা-কর্মীদের  আর্বিভাব হয়েছে। তথাকথিত নেতা-কর্মীদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। হাইব্রিড নেতাদের দল থেকে বের না করতে পারলে দলের ভাবূর্তি ক্ষুন্ন হবে।’ 

এ বিষয় বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব গোলাম সরোয়ার রিয়াদ খান বলেন, ‘আমাদের দলে কিছু  সুযোগ সন্ধানী লোক ঢুকে পড়ছে। গত ১৭ বছরের দলে কোনো লোক ছিল না। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পরে দলে লোকের ভিড়ে জায়গা হয় না। কিছু লোকের বির্তকিত আচরণের কারণে দলের সম্মানহানি হচ্ছে। আমরা দলীয় ব্যবস্থা নেব।’

সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয় জানতে চাইলে রিকশাচালক দলের সভাপতি মিলন মিয়া বলেন, ‘এই ভিভিও আমার  না। কে বা কারা আমার ভিভিওর মধ্যে কার্ট (এডিট) করে এই অংশ জুড়ে দিয়েছে। অনেক দুষ্টুচক্র আছে তারা এটা করেছে। আমি বলেছি তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।’

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই শিশু সন্তানকে হত্যা করে মা ইতি রানি আত্মহত্যা করেছেন। 
বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের বন্ধ সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের দাবি, ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর