তিন দাবিতে ববি শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৬:৫৯ পিএম

অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‎আজ বুধবার বিকেল ৫টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ করে সড়কে নেমে আসে শিক্ষার্থীরা। নানা ধরনের স্লোগানে উত্তাল হয়ে ওঠে মহাসড়ক।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভুমিকা সরকার বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত। এসব শিক্ষার্থীদের মধ্যে মাত্র ২ হাজার শিক্ষার্থীর জন্য আবাসনের ব্যবস্থা থাকলেও বাকি ৮ হাজার শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা নেই। তাছাড়া ক্যাম্পাসের পরিধি বাড়ানো ও পরিবহন সংকট দীর্ঘদিনের।’

অপর শিক্ষার্থী রিপন বলেন, ‘এসব দাবিতে দীর্ঘ দিন ধরে তারা অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের লিখিত আশ্বাস তারা পায়নি। যার কারণে এবার মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে তারা।’ 

অবকাঠামো উন্নয়ন, ভূমি অধিগ্রহণ ও যানবাহন সংকট নিরাসনের দাবিগুলো মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে লিখিত আকারে প্রকাশ করতে হবে বলে দাবি করেছে শিক্ষার্থীরা। এ দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

‎অন্যদিকে, সড়ক অবরোধের কারণে মহাসড়কে দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর