বরিশালে বড় ইলিশ মিলছে কম, ছোটগুলোর দামও চড়া

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৫:০৫ পিএম

বরিশালের মোকামগুলোতে এখন ইলিশের সমারোহ। তবে সরবরাহ বাড়লেও বড় ও মাঝারি আকারের মাছ কম, বলছেন আড়ৎদাররা। এদিকে ছোট আকারের ইলিশ মিললেও দাম চড়া বলে অভিযোগ ক্রেতাদের।

পাইকারিতে ৫০০ গ্রামের ইলিশ মণপ্রতি ৬০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে প্রতিকেজি বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায়।

বরিশাল নগরীর পোর্টরোড মৎস্য আড়তে ট্রলারে ইলিশ নিয়ে আসছেন জেলেরা। পাইকারি ক্রেতা-বিক্রেতাদের হাঁক-ডাকে সরগরম বাজার।

ইলিশ কিনতে ভিড় করছেন অন্য ক্রেতারাও। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দাম না কমায় হতাশ তারা।

স্থানীয় এক ক্রেতা বলেন, ‘অভিযানের পরে যে ইলিশের দাম কমবে। দাম কমার এরকম কোনো সিস্টেম নাই। মনে অইতেছে দাম আরও বাড়তেই আছে।’

অন্য এক ক্রেতা বলেন, ‘দেখা যাচ্ছে অনেক মাছ। কিন্তু দাম কমতেছে না বলে নিতে পারতেছি না।’ 

পাইকারিতে ৫০০ গ্রামের ইলিশ মণপ্রতি ৬০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতিকেজি বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায়। ছোট ইলিশের কেজি সাত থেকে আটশো টাকা।

এছাড়া, ১২০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ ৯৬ হাজার থেকে ১ লাখ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ প্রতি মণ ৯২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

পোর্টরোড মৎস্য আড়তের আড়ৎদার জহির শিকদার বলেন, ‘নিষেধাজ্ঞার সময় ধরছে, এমন কিছু আমরা দেহি নাই। আমরা এখন এই জায়গায় পাইছি।’ 

পাইকারী ইলিশ ব্যাবসায়ী আক্তার হোসেন বলেন, ‘যে নির্ধারিত টাইমটা দিছিল, তার পরের জমাটা ধরলে সম্ভবত ইলিশে ডিম ছাড়ার সুযোগটা পাইত।’ 

বরিশালে নগরীর পোর্ট রোড মোকামে প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৬ টন ইলিশ আনা হচ্ছে। এর মধ্যে ছোট আকারের মাছ বেশি হওয়ায় হতাশ আড়তদাররা।

বরিশাল পোর্টরোড মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি কামাল সিকদার বলেন, ‘একশ মণ মাছ ওজন দেওয়া হলে ২০ কেজিও বড় মাছ পাই না। এখন মার্কেটে একশ থেকে ২০০ কেজি মাছ আইতাছে। দাম তো একটু বেশি হইবোই।’ 

নিষেধাজ্ঞার সময় তা মানতে সবাই সচেতন হলে ইলিশ উৎপাদন আরো বাড়ার আশা মৎস্য কর্মকর্তাদের।

মৎস্য অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম আকন্দ বলেন, ‘মাছকে বড় হওয়ার যদি আমরা সুযোগ দেই। এবং রেগুলারলি এ বিষয়ে সকলের সচেতনতা থাকে । আমরা বিশ্বাস করি, সামনের দিনগুলোতে এক কেজি–দুই কেজি ইলিশের সরবরাহ আমরা পাব।’ 

এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্যের কারণে বরিশাল বিভাগে প্রায় ৯০০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর