পটুয়াখালীতে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ব্যবসায়ী

পটুয়াখালীর কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দিলীপ রায় (২৮) নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকালে নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় সেভেন ডিলাক্স নামের একটি  যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দিলীপ রায় (২৮) নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার সকাল ৭টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দিলীপ ওই ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম দেবেশ রায়। নিহত দিলীপ মৎস্য ব্যবসার পাশাপাশি পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দিলীপ রায় নিজ মোটরসাইকেলে বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তা এলাকায় মাছ বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় ছলিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, কলাপাড়ায় সেভেন ডিলাক্স নামের একটি  যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশের সার্কাস জগতের সোনালী অধ্যায়ের অবসান ঘটিয়ে না-ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তিতুল্য সাইকেল খেলোয়াড় নিমাই দাস। গত ১৬ আগস্ট স্ট্রোকজনিত কারণে দীর্ঘ তিন মাস চিকিৎসাধীন থাকার পর ৯৪ বছর...
নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভায় প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক সুপার মার্কেটটি তিন বছরেও চালু হয়নি। অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার এই স্থাপনাটি। ভবনের দেয়াল দেখা দিয়েছে ফাটল।...
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধলিয়া খালের ভাঙনে হারিয়ে যাচ্ছে বসতভিটা, কৃষিজমি ও স্থাপনা। ঝুঁকিতে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সড়কও। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা...
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নদীতে নিখোঁজের দুদিন পর মান্তা সম্প্রদায়ের জেলে বাদল সরদারের (২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের রাবনাবাদ নদীর লাল বয়া সংলগ্ন এলাকা থেকে...
আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা...
৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় এখন পর্যন্ত ঋণ বিতরণ হয়েছে ৫ হাজার ৬৭৫ কোটি টাকা। তবে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর ঋণ সুবিধায় এখনও সেভাবে সাড়া মিলছে না বলে জানা গেছে। 
বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে ডেল্টা হাসপাতাল লিমিটেডের ক্লিনিক্যাল অনকোলজি এবং মেডিকেল ফিজিকসের উদ্যোগে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার দুপুর ১টায় র‍্যালি এবং দুপুর দেড়টায়...
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী ওরফে বিদিশা এরশাদ জামিনে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর