বরিশাল–১: যে কারণে নেই ভোটের ডামাডোল

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

প্রান্তিক কৃষক অধ্যুষিত গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল–১ সংসদীয় আসন। দীর্ঘদিন পর নির্বাচন হচ্ছে, অথচ ভোটের ডামাডোল এখানে নেই বললেই চলে। স্থানীয়রা মনে করছেন, বিএনপির বিদ্রোহী প্রার্থীর কারণেই এই নীরবতা। তবে প্রার্থীরা বরাবরের মতোই জয়ে আশাবাদী। আর সাধারণ ভোটাররা চান শঙ্কামুক্ত নির্বাচনী পরিবেশ।

সড়কপথে বরিশাল বিভাগের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বরিশাল–১ আসন। এখানে এবার মোট প্রার্থী পাঁচজন হলেও নির্বাচনী লড়াই ত্রিমুখী হওয়ার সম্ভাবনা দেখছেন ভোটাররা। তবে প্রত্যেক প্রার্থীই বলছেন, জয় তাঁদেরই হবে।

বিএনপির বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, ‘২২ জানুয়ারি যখন প্রথম নির্বাচনী প্রচার শুরু হয়, সেদিন আমি বাজারে লিফলেট বিতরণ করতে গিয়েছিলাম। সেখানে আমাকে বাধা দেওয়া হয়েছে।’

আসনটির বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেন, ‘বাংলাদেশের সব জায়গায় বিএনপির সব বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। আত্মীয়স্বজন ছাড়া তাঁদের পেছনে আর কেউ নেই বলেই আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি।’

জামায়াত প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান বলেন, ‘১৩টি ইউনিয়ন, পৌরসভাসহ একেবারে প্রত্যন্ত এলাকায় আমি সফর করেছি। আমি এটা বলতে পারি, এখন পর্যন্ত যা আছে, তাতে কোনো সমস্যা নেই।’

একসময় সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত এই এলাকায় ভোটকালীন সহিংসতা ঠেকাতে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন ভোটাররা। তাঁরা চান, রাজনৈতিক মতভেদ থাকলেও ভোটের মাঠ হোক শান্তিপূর্ণ।

বরিশাল–১ আসনে এবার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ১৯৯। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৮৩৬ জন। দুটি উপজেলা, একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটকেন্দ্র ১২৯টি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
পটুয়াখালীর বাউফলে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগীর হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে...
ভয়াবহ লোডশেডিংয়ে দিশেহারা বরিশাল নগরবাসী। দিন-রাত মিলিয়ে ৮-১০ বার হচ্ছে লোডশেডিং। বিদ্যুৎ থাকছে না ১০ থেকে ১১ ঘণ্টা । এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু, বয়স্ক ও...
পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলায় জেলা নৌযান শ্রমিক ইউনিয়নের অন্তত ১২ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটি সংলগ্ন...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর