আগৈলঝাড়া থানায় হামলা ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় গ্রেপ্তার ১৮

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম

বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজবে থানা ফটকে কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে। 

আগৈলঝাড়া থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে আরও ২০০/৩০০ জন অজ্ঞাত আসামি করে ওই মামলা হয় বৃহস্পতিবার। 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, মামলার পর পুলিশ এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিনি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, ৮ জুলাই আগৈলঝাড়া ফিলিং স্টেশনের সামনে একটি চুরি মামলার আসামি মো. রিয়াজ ফকিকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। আটক রিয়াজ ফকির আগৈলঝাড়া উপজেলার ফুল্লশী গ্রামের মো.ছিদ্দিক ফকিরের ছেলে।

গ্রেপ্তারের পর তাকে থানা হাজতে রাখা হলে তিনি শারীরিক অসুস্থতা প্রকাশ করেন। পুলিশ পাহারায় তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি করেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ জানিয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে আসামির পরিবার গুজব ছড়ায়, রিয়াজ মারা গেছে।  এই গুজবের জেরে রিয়াজের বাবা সিদ্দিক ফকির, চাচা কাঞ্চন ফকির, দাদা হাসেম ফকির এবং মা নাসরিন বেগমসহ এলাকার আনুমানিক ২০০ থেকে ৩০০ জন উত্তেজিত নারী-পুরুষ লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে  থানার মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ডিউটি অফিসারের কক্ষে ঢুকে কর্তব্যরত এএসআই মো. আব্দুল হালিমকে এলোপাতাড়ি মারধর ও টানা-হেঁচড়া করে। 

এ সময় উত্তেজিত জনতা থানাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ডিউটি অফিসারের রুমে ভাঙচুর করে। এঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন।

পাহাড়ি ঢালের নিচে হওয়ায় মাদরাসাটির ওপর ভারী বর্ষণের ফলে পাহাড়ের ঢাল ভেঙ্গে পড়ে। হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে। এরইমধ্যে উদ্ধারকাজ সমাপ্ত বলে ঘোষণা করা হয়েছে। 
হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক ও লাকি পরিবহন নামের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন...
রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর–১০ এর চৌরঙ্গী মার্কেটের নিচে এই ঘটনা ঘটে।
আজ দুপুরে হঠাৎ পাহাড় ধস হলে স্থানীয় লোকজন মাটির নিচ থেকে নাসিমা আকতার এবং তার স্বামী জসিম উদ্দিনকে উদ্ধার করে। নাসিমা মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার স্বামী জসিম উদ্দিনকে সদর হাসপাতালে...
ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী। এবার তাঁদের দেখা যাবে ‘শালিক বালিকা’ নামের নতুন একটি নাটকে। রোমান্টিক গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। গল্পে দেখা যাবে, সুমাইয়া দশম শ্রেণিতে...
টুর্নামেন্টে টিকে থাকা দলগুলোকে নিয়ে অনেকেই অনেক ধরনের ভবিষ্যদ্বাণী করছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাওয়া, ২০২৬ বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ও এর উপসর্গে মোট ৭৫০ জনের মৃত্যু এবং ১ লাখ ৯ হাজারের বেশি আক্রান্তের তথ্য...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
লোডিং...

এলাকার খবর