পটুয়াখালীতে আগুন লেগে পুড়ল ব্যবসায়ীর বসতঘর

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম

পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছোট চৌরাস্তার মুন্সিবাড়ি এলাকায় আগুন লেগে এক ব্যবসায়ীর বসতবাড়ি পুড়ে গেছে। সোমবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে আগুন লাগে।

ক্ষতিগ্রস্ত ব্যক্তি কামরুল মুন্সি একজন ব্যবসায়ী এবং মিনিবাস মালিক সমিতির সদস্য। তার মালিকানাধীন যানবাহনের মধ্যে রয়েছে ‘সিহাব’ ও ‘মুবিন ক্লাসিক’ নামের মিনিবাস।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় বাজার থেকে ফিরে ধোঁয়া উঠতে দেখে বাড়ির মালিক স্থানীয়দের ডাকাডাকি শুরু করেন। মুহূর্তের মধ্যেই আগুন বাড়ির পেছন দিক থেকে সামনের দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কামরুল মুন্সি বলেন, ‘সন্তানদের স্কুলে দিয়ে বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম। এ সময় রান্নাঘরের দিক থেকে শব্দ শুনে উঁকি দিয়ে দেখি আগুন লেগেছে। দ্রুত স্ত্রীকে নিয়ে খালি হাতে ঘর থেকে বের হয়ে যাই। এর মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সব মালামাল পুড়ে যায়। নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রাজিব হোসেন জানান, ‘ফোনকল পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির পেছনের রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত। আগুনে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
অস্বাভাবিক ভাড়া ও অব্যবস্থাপনার কারণে ভরা মৌসুমেও পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর। ফলে, বিপাকে নৌকার মাঝি, হোটেল মালিকসহ হাজারো মানুষ। পর্যটকদের অভিযোগ, ট্রলার ভাড়া ও খাবারের বাড়তি দাম, অপরিচ্ছন্ন...
দখল-দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা-আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর