কুয়াকাটা সৈকতে ভেসে এল মরা ইরাবতী ডলফিন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৯ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে জোয়ারের পানির সঙ্গে একটি ইরাবতী ডলফিনের মরদেহ ভেসে এসেছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে ডলফিনটি ভেসে আসে।

স্বেচ্ছাসেবী সংগঠন উপকূল পরিবেশ রক্ষার আন্দোলন–উপরার সদস্য আব্দুল জলিল প্রথম ডলফিনটি দেখতে পেয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ডলফিন রক্ষা কমিটি, কুয়াকাটা পৌরসভা, বন বিভাগ ও উপরার সদস্যরা যৌথভাবে মৃত ডলফিনটি মাটি চাপা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ডলফিনটির শরীরের চামড়া উঠে গেছে, পেট ফেটে গেছে এবং বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে, যা এর অস্বাভাবিক মৃত্যুর ইঙ্গিত দেয়। সাম্প্রতিক সময়ে একের পর এক সামুদ্রিক প্রাণীর মরদেহ ভেসে আসার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি ইরাবতী প্রজাতির ডলফিন। এ প্রজাতির ডলফিনের মাথা গোলাকার এবং সাধারণ ডলফিনের মতো লম্বা ঠোঁট থাকে না। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অগভীর উপকূলীয় জল এবং বড় নদীগুলোতে এদের বিচরণ। বিপন্ন এই প্রজাতি সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘এ ধরনের ঘটনা আমাদের জন্য স্পষ্ট অশনিসংকেত। ডলফিনের মৃত্যু উপকূলীয় পরিবেশের অবনতির বার্তা দেয়। দ্রুত কারণ উদ্ঘাটন করে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।’

উপকূল পরিবেশ রক্ষার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, ‘বারবার মৃত ডলফিন ও কচ্ছপ ভেসে আসা আমাদের সামুদ্রিক পরিবেশের জন্য বড় হুমকির ইঙ্গিত। অনিয়ন্ত্রিত মাছ ধরা, প্লাস্টিক দূষণ এবং নৌযানের অসচেতন চলাচল এর পেছনে ভূমিকা রাখতে পারে।’

বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘ডলফিনটির মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।’

বাংলাদেশের সার্কাস জগতের সোনালী অধ্যায়ের অবসান ঘটিয়ে না-ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তিতুল্য সাইকেল খেলোয়াড় নিমাই দাস। গত ১৬ আগস্ট স্ট্রোকজনিত কারণে দীর্ঘ তিন মাস চিকিৎসাধীন থাকার পর ৯৪ বছর...
নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভায় প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক সুপার মার্কেটটি তিন বছরেও চালু হয়নি। অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার এই স্থাপনাটি। ভবনের দেয়াল দেখা দিয়েছে ফাটল।...
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধলিয়া খালের ভাঙনে হারিয়ে যাচ্ছে বসতভিটা, কৃষিজমি ও স্থাপনা। ঝুঁকিতে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সড়কও। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা...
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নদীতে নিখোঁজের দুদিন পর মান্তা সম্প্রদায়ের জেলে বাদল সরদারের (২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের রাবনাবাদ নদীর লাল বয়া সংলগ্ন এলাকা থেকে...
আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা...
৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় এখন পর্যন্ত ঋণ বিতরণ হয়েছে ৫ হাজার ৬৭৫ কোটি টাকা। তবে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর ঋণ সুবিধায় এখনও সেভাবে সাড়া মিলছে না বলে জানা গেছে। 
বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে ডেল্টা হাসপাতাল লিমিটেডের ক্লিনিক্যাল অনকোলজি এবং মেডিকেল ফিজিকসের উদ্যোগে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার দুপুর ১টায় র‍্যালি এবং দুপুর দেড়টায়...
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী ওরফে বিদিশা এরশাদ জামিনে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর