দ্বিতীয় দিনে চলছে ববি শিক্ষকদের শাটডাউন কর্মসূচি

২০১৫ সালের বিধিমালা অনুযায়ী শিক্ষকদের পদোন্নতি ও শিক্ষক সংকট নিরসনের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষকদের কমপ্লিট শাটডাউন। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৭ পিএম

২০১৫ সালের বিধিমালা অনুযায়ী শিক্ষকদের পদোন্নতি ও শিক্ষক সংকট নিরসনের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষকদের কমপ্লিট শাটডাউন। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার শাটডাউনের দ্বিতীয় দিনে বিভিন্ন বিভাগের ক্লাসরুমগুলো খালি দেখা গেছে। কোনো কোনো ক্লাসরুমে ঝুলছে তালা। পরীক্ষা ও ক্লাস না হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে। এতে ক্যাম্পাসে দেখা দিয়েছে সুনসান নিরবতা।

শিক্ষার্থীরা জানিয়েছে, শিক্ষকদের টানা আন্দোলনের কারণে তারা সেশন জটের ভোগান্তিতে পড়তে পারেন। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষকেরা জানিয়েছেন, পূর্বের বিধিমালা অনুযায়ী শিক্ষকদের নিয়োগ, পদোন্নতি ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে হবে। দুই বছরের বেশি সময় ধরে তারা কোনো পদোন্নতি পাচ্ছেন না। দ্রুত সমস্যার সমাধান হলে তারা ক্লাসে ফিরে যাবেন।

বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম বলছেন, ২০২১ সালের নীতিমালা অনুযায়ী পদোন্নতি হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। তারপরও সমস্যা সমাধানে ইউজিসির ও কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন উপাচার্য।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৫টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজারের বেশি। কিন্তু এখানে শিক্ষক থাকার কথা ৪০০ এর বেশি আছে মাত্র ২১০ জন। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগ ২-৩ জন দিয়ে চলছে। এক একজন শিক্ষকের উপর ১৪-১৫টি কোর্সের লোড পড়ছে।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর