জানালেন ডিএমপি কমিশনার

রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার

আপডেট : ৩০ জুন ২০২৬, ১২:২০ পিএম

রাজধানীতে আরও ১৯টি ইন্টারসেকশনে (রাস্তার মোড়) এআই ক্যামেরা চালু হয়েছে। এ পর্যন্ত এআই ক্যামেরা দিয়ে মামলা হয়েছে দেড় হাজার, আর সমন বাকি আছে আরও ৩৮ হাজার।

আজ মঙ্গলবার সকালে লেকরোডের এআই ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। এ সময় সাংবাদিকদের প্রশ্নে কমিশনার বলেন, ঢাকায় অটোরিকশা পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না।

ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সিদ্ধান্ত নেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি- এআই ক্যামেরার মাধ্যমে মামলা দেওয়ার। গত মাস থেকে যার কার্যক্রম শুরু হয়।

সকালে লেক রোডে এআই ক্যামেরা দ্বারা ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার জানান, এ পর্যন্ত দেড় হাজার মামলা হয়েছে এআই ক্যামেরা দিয়ে। এখনও ৩৮ হাজার সমন পেন্ডিং আছে।

তিনি জানান, ১৯টি ইন্টারসেকশনে বসানো হয়েছে এই ক্যামেরা। পর্যায়ক্রমে পুরো ঢাকাকেই এআই ক্যামেরার আওতায় আনা হবে।

অটোরিকশা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ডিএমপি কমিশনার দাবি করেন, এটি নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত আছে। যদিও এটি পুলিশের পক্ষে একা নিয়ন্ত্রণ করা সম্ভব না জানিয়ে কমিশনার বলেন, মন্ত্রণালয় ও পুলিশ সমন্বয় করে অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করছে।

নিবন্ধন ও নম্বরপ্লেটহীন এই বাহনগুলোর কারণে ডিজিটাল ট্রাফিকিং ব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে না বলে বারবার সতর্ক করেছেন পরিবহন বিশ্লেষকরা।

গত ২১ মাসে রাজধানীতে গড়ে প্রতিদিন একটি করে খুনের মামলা হয়েছে। আর মাসে গড়ে ডাকাতি ও ছিনতাই মামলা ৩৬টি। পুলিশের তথ্য বলছে, রাজধানীতে শতাধিক পেশাদার অপরাধী চক্রের দৌরাত্ম্য। তবে, তাদের নিয়ন্ত্রণে...
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদুর রহমানের সহধর্মিণী বিশিষ্ট শিল্পউদ‍্যোক্তা ও সমাজসেবক সেলিনা রহমান চৌধুরী আর নেই। রোববার (২৮...
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর অপরাধী চক্র পাটালি গ্রুপের মূল হোতা মো. শামীম পাটালিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ...
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় তুরাগ নদী থেকে মরদেহ উদ্ধার হওয়া রনি মোল্লা ছিলেন মাদকাসক্ত। দুইবছর ধরে নিরাময় কেন্দ্রে নিয়েছেন চিকিৎসা। কোনো দলের সাথে কখনোই তার সম্পৃক্ততা ছিল না বলে জানিয়েছে পরিবার।...
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রতীকী ১ টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাব করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। তবে এই প্রস্তাব কার্যকর হলে বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস বন্ধ হয়ে যাবে...
বরেণ্য চিত্রশিল্পী এবং একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে। প্রথম জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ...
শিওগাই যখন ব্রাজিলকে নিয়ে ওমন মন্তব্য করেছিলেন, ফুটবল দুনিয়ায় কেউ কেউ সেটা শুনে হেসেছিল, কেউ কেউ এটাকে সাধারণ মন্তব্য ভেবেছিল! কিন্তু ব্রাজিল ছিল চুপচাপ। মার্কিনিওস শুধু এক লাইনে জবাব দিয়েছিলেন,...
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরবি হরফে লেখা কালিমাসহ সাদা পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ সচিবালয়ে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর