কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থান, ইতিহাসের নতুন অধ্যায়

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৮:৩০ এএম

কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে রূপ নেয় চব্বিশের জুলাই আন্দোলন। বাংলাদেশের ইতিহাসে জন্ম দেয় এক নতুন অধ্যায়ের। শহীদদের রক্তের ঋণ বুকে ধারণ করে আন্দোলনকারীরা ৫ আগস্ট পর্যন্ত থাকেন রাজপথে। পতন ঘটে আওয়ামী স্বৈরশাসনের। তাই চব্বিশের জুলাই আন্দোলন রক্তাক্ত স্মৃতি ও আত্মত্যাগের প্রতীক হিসেবে ইতিহাসে ‘৩৬ জুলাই’ নামেও অম্লান।

জুলাই বললে লাল হয়ে ওঠে স্মৃতি, গণবিদ্রোহ, প্রত্যেক দিনই মৃত্যুর মিছিল। ‘হয়তো মুক্তি নয়তো মৃত্যু’র প্রস্তুতি, জুলাই দীর্ঘ, ৩৬ দিনে মাস।

শুরুতে চাকরিপ্রত্যাশীদের এ আন্দোলন ছিল অহিংস। কিন্তু মধ্য জুলাই থেকে বদলে যায় সব হিসাব। সহিংস হয়ে উঠে চারিদিক। এর ২০ দিনের মাথায় রাষ্ট্রীয় বাহিনী আর আওয়ামী নৃশংসতায় তরুণ তাজা প্রাণ আর রক্তের বোঝা মাথায় নিয়ে পতন হয় শেখ হাসিনা সরকারের।

শিক্ষার্থীদের ঘোষণা ছিল, রক্তিম এ জুলাইতেই হাসিনার পতন নিশ্চিত করবে তারা। যে কারণে ৩১ জুলাইয়ের পর থেকে নতুনভাবে তারিখ গণনা শুরু করতে থাকেন আন্দোলনকারীরা। সে হিসাবে সরকার পতনের দিনটি ‘জুলাই ৩৬’ নামেই পরিচিত।

এরআগে আন্দোলনের স্ফুলিঙ্গ হিসেবে ধরা হয় ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে আবু সাঈদের হত্যা। সারাদেশে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়লে ব্ল্যাকআউট, দেশব্যাপী কারফিউ, দেখা মাত্র গুলির নির্দেশ এবং ইন্টারনেট বন্ধ করে চলে হত্যা-নির্যাতন।

আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারদলীয় ক্যাডারদের হামলায় জাতিসংঘের হিসেব সহস্রাধিক নিহত ও ২০ হাজারের বেশি মানুষ আহত হন। ব্যাপক প্রাণহানির প্রতিবাদে আগস্টের শুরুতে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলন শুরু হয়। জনতার তোপের মুখে ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয় পতিত সরকার প্রধান। 

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদদের কবর জিয়ারত; স্মরণসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদযাত্রাসহ একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি-জামায়াত-এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

দুই বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন সন্তুষ্ট। তবে জুলাই মানবতাবিরোধী অপরাধের অনেক মামলার তদন্তই শেষ হয়নি এখনও। দেড় বছরের বেশি সময় ধরে গ্রেপ্তার থাকলেও সুনির্দিষ্ট...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
নোট অব ডিসেন্ট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে সরকার আগ্রহী নয়, জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তৎকালীন ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর