নিষেধাজ্ঞা শেষ, তবুও ইলিশের দেখা নেই বরিশালে!

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম

ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ। তবে বরিশালের মোকামগুলোতে ইলিশের দেখা নেই। সংকটের কারণে বাজারে ইলিশের দামও আকাশছোঁয়া। আবহাওয়ার পরিবর্তন, প্রাকৃতিক পরিবেশ নষ্ট, নাব্যতা সংকটে ইলিশের উৎপাদন কমছে বলে ধারণা মৎস্য অধিদপ্তরের। 

বরিশালের ইলিশের মোকামগুলোতে তেমন হাঁকডাক নেই। জেলেরা নদী থেকে ফিরছেন শূন্য হাতে। ফলে পোর্ট রোডসহ আড়ৎগুলোতেই বেচাবিক্রি নেই।

এদিকে সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের দামও আকাশ ছুঁয়েছে। ফলে তা সাধারণের নাগালে নেই।

বরিশাল পোর্ট রোড মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি মো. জহির সিকদার বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর অর্ধেকও উৎপাদন নেই।’

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে, বরিশাল বিভাগে ২০২২-২৩ অর্থবছরে ইলিশ উৎপাদন ছিল ৩ লাখ ৭২ হাজার ৩৪৩ মেট্রিক টন। ২০২৩ -২৪  অর্থবছরে তা কমে দাঁড়ায় ৩ লাখ ৪৮ হাজার ৮৩৪ মেট্রিক টনে। ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন আরও কমে হয় ৩ লাখ ৩৪ হাজার ৭৮৩ মেট্রিক টন। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা নেমে এসেছে ২ লাখ ৬৬ হাজার ৫৯৭ দশমিক ১৫০ মেট্রিক টনে।

মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক মো. কামরুল হাসান বলেন, ‘গত কয়েক বছর ধরেই বরিশাল বিভাগে আশঙ্কাজনক হারে কমছে ইলিশের উৎপাদন।’

আবহাওয়ার পরিবর্তন, প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় এবং নদীগুলোর নাব্যতা সংকটকেই এই পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ধর্ম আলাদা, কিন্তু বন্ধুত্বের বন্ধন ছিল অটুট। জীবনের শেষ বিদায়েও বন্ধুকে একনজর দেখতে ছুটে এলেন সনাতন ধর্মের বাল্যবন্ধু সুরেশ। মুসলিম বন্ধু হাকিম ডাকুয়ার জানাজা চলছিল নিচে। আর ব্রিজের ওপর নীরবে...
সড়কে থ্রিহুইলার, ব্যটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ৬টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার কমে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা...
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা-মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্য করে ইলিশ শিকারের দায়ে চাঁদপুরে ৬৪৬ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্ক ফোর্স এবং নৌ পুলিশ। এর মধ্যে...
মাদারীপুরে নিখোঁজের চার দিন পর ডোবা থেকে আসিফ খান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত কলারন-সন্ন্যাসী ফেরিঘাটটি দীর্ঘ ২০ বছরেও চালু হয়নি। এতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন পিরোজপুর ও বাগেরহাটের তিন উপজেলার লক্ষাধিক বাসিন্দা। বিশেষ করে বর্ষায় খেয়া পারাপার...
তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। এর মধ্যে নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় আব্দুর রশিদ শেখ নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর