হাঁসে ধান খাওয়া নিয়ে বিতণ্ডা, নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫ এএম

নোয়াখালীর কবিরহাট উপজেলায় হাঁসের ধান খাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারীর নাম আলেয়া বেগম।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ওই দম্পতিকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের গুছিউল আলমের ছেলে আবু তাহের (৪৮) ও তাঁর স্ত্রী রেজিয়া বেগম (৪০)।

জানা গেছে, গত বুধবার হাঁস আলেয়া বেগমের জমির ধান খেয়ে ফেলে। এ নিয়ে প্রতিবেশী রেজিয়া বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা হয় তাঁর। একপর্যায়ে রেজিয়া বেগম তাঁর হাতে থাকা লাঠি দিয়ে আলেয়া বেগমের মাথায় আঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে আলেয়া মারা যান।

পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত আলেয়ার মেয়ে সুলতানা আক্তার বিউটি বাদী হয়ে রেজিয়া, তাঁর স্বামী ও মেয়েকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার অপর আসামি ওই দম্পতির মেয়ে রোজিনা বেগমকে (২৩) গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জনানা রফিকুল ইসলাম। তিনি বলেন, হত্যায় ব্যবহৃত লাঠি ও দা উদ্ধার করা হয়েছে।

রাজধানীর মিরপুরে একটি বাসায় নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায় স্বীকার করেছেন আসামি সোহেল রানা। তবে নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি চান তার স্ত্রী স্বপ্না আক্তার। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা...
বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের বন্ধ সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের দাবি, ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর