ইতালি প্রবাসী কাউসার ও স্ত্রী-সন্তানদের এক সারিতে ৫ কবরে দাফন

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৬:০৮ পিএম

ঢাকার বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরের ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউসার, তাঁর স্ত্রী ও ৩ সন্তানের মরদেহ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। এরআগে আসরের নামাজ শেষে তাঁদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সৈয়দ মোবারক হোসেন কাউসার ও তাঁর স্ত্রী–সন্তানদের মরদেহ বিকেল সোয়া ৩টায় গ্রামের বাড়িতে পৌঁছে। চারটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় ৫ জনের মরদেহ। এসময় স্বজনরা কান্নায় ভেঙে পড়ে। মরদেহ দেখতে গ্রামের শতশত মানুষ ভিড় করে। নামাজে জানাজার পর পারিবারিক গোরস্থানে দাফন করা হবে ৫ জনকে। এজন্য একই সারিতে ৫টি কবর খোঁড়া হয়।  

নিহতরা হলেন– শাহবাজপুর গ্রামের আবুল কাসেমের ছেলে সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), তাঁর স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে সৈয়দা ফাতেমা কাশফিয়া (১৮), সৈয়দা উম্মে নূর (১৩), ছেলে সৈয়দ আব্দুল্লা (৭)। তাঁরা রাজধানীর মধুবাগ এলাকায় বসবাস করতেন।

 

নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনিসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মতলব দক্ষিণে মোটরসাইকেল দুর্ঘটনায় মামা-ভাগনি এবং মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়।
ফেনীর দাগনভূঞা পৌর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জুনায়েদ কায়সার সৌরভ (৩৯) নামের এক সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি দাগনভূঞা পৌরসভায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
বড় ছেলে ডক্টরেট, আছে বিশ্বের একাধিক নামি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, পড়ান বুয়েটে। মেঝ ছেলে সরকারের যুগ্ম সচিব। আর ছোটোজন কানাডা প্রবাসী। নিজের জীবনের সবটুকু দিয়ে প্রতিষ্ঠিত করা সন্তানদের কারও কাছেই...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর