চট্টগ্রামে ১৩ সংস্থার কাছে ১২৭ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া

আপডেট : ২১ মে ২০২৪, ০৯:৫৮ এএম

চট্টগ্রামে সরকারি ও স্বায়ত্বশাসিত ১৩টি সংস্থার কাছে ১২৭ কোটি টাকারও বেশি বকেয়া বিদ্যুৎ বিল কিছুতেই আদায় করা যাচ্ছে না। একাধিক নোটিশের পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন করেও আদায় হচ্ছে না এই বকেয়া। এদিকে বকেয়া বিল অনাদায়ে জ্বালানি কেনার আর্থিক সংকটে পড়েছে বিদ্যুৎ বিভাগ। তবে বকেয়া পরিশোধের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছে কোনো কোনো সংস্থা।

চট্টগ্রামের সরকারি ও স্বায়ত্তশাসিত ১৩টি প্রতিষ্ঠানের কাছে প্রতি মাসে ১৬ কোটি ১১ লাখ ৩৩ হাজার টাকার বেশি বিদ্যুৎ বিক্রি করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কিন্তু গত ৬ মাসে এসব প্রতিষ্ঠানের কাছে বকেয়া পড়েছে ১২৭ কোটি ৩ লাখ ৯৮ হাজার টাকা।

এসব সংস্থার মধ্যে রয়েছে পুলিশ বাহিনী, সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ, রেলওয়ে কর্তৃপক্ষ, কোস্টগার্ড, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ কর্তৃপক্ষ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি প্রতিষ্ঠান। একাধিক নোটিশ প্রদান ও ধরনার পর রোববার বিচ্ছিন্নকরণ অভিযানে নামে তারা। ৭ ঘণ্টার জন্য বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় রেলওয়ে পূর্বাঞ্চল সদর দপ্তর-সিআরবিতে। তবে এ বিষয়ে রেলওয়ে কার্যালয়ে গেলে কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিদ্যুৎ বিভাগ বলছে, অনেকে বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছে। নিয়মিত বিল না পাওয়ায় জ্বালানি কেনার আর্থিক সংকটসহ নানা সমস্যায় পড়েছে সংস্থাটি।

চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অশোক কুমার চৌধুরী বলেন, ‘দক্ষিণাঞ্চল জোনে প্রায় ১২৭ কোটি টাকার মতো বিল জমা আছে। তাদের নোটিশও আছে। কিন্তু যেহেতু সরকারি সংস্থা সেহেতু ওইভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা যাচ্ছে না। কিন্তু তারা আন্তরিক, এই বাজেটটা পাইলে হয়তো আমাদের টাকাটা দিয়ে দেবে।’

পিডিবির বকেয়া তালিকা অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে রয়েছে সবচেয়ে বেশি বকেয়া ৬৩ কোটি ৯৫ লাখ টাকা। তারা বলছে, বর্তমান মেয়রের আমলেই বকেয়া পড়েছে ২৫ কোটি টাকা, বাদবাকি বকেয়া আগের।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ মু তৌহিদুল ইসলাম বলেন, ‘বর্তমান মেয়ের দ্বায়িত্ব নেওয়ার পর থেকে যে বিলগুলো সেগুলো আমরা নিয়মিত দিয়ে আসছি। এগুলো হয়তো দুই দিন, তিন দিন এরকম বকেয়া পড়ে, এগুলা সেরকম কোনো বকেয়া নাই। বকেয়া যেগুলো আছে সেগুলো অনেক আগের।’

চট্টগ্রামের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে গড়ে প্রতিদিন ২ হাজার ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ১ হাজার ৪০৭ মেগাওয়াট।

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীপাড়ায় দেওয়ানবাড়িতে মহিলা মাদরাসার ছাদে খেলতে গিয়ে ইলেকট্রিক ফ্ল্যাশ বার্নের ঘটনায় লামিয়া (১৩) নামের শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট -১ এর প্রেসার অপারেটিভ রিলিফ ভালভ ত্রুটিমুক্ত হয়েছে। রাশিয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ভালভটির ওপর ১৬ এমপিএ উচ্চচাপের পরীক্ষা গতকাল বুধবার সফলভাবে শেষ...
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
মাগুরায় ফের ভূতুড়ে বিলের অভিযোগ 
মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে। এবার মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা নামে এক গ্রাহকের ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল...
মা ও সন্তান দুজনেই সুস্থ—এ খবর পেয়ে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। আর বাসের সুপারভাইজার মজনু মিয়া যাত্রীদের মিষ্টিমুখ করান। খবরটি পৌঁছে যায় বাস মালিক দিপুর কাছে। এরপর আসে আরও চমক। এই শিশুর জন্য...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি দেশগঠনে ও জনস্বার্থ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখারও...
একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র... যেখানে চার দশকেরও বেশি সময় ধরে সেবা পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ ও শিশুরা। হঠাৎ মধ্যরাতে সেখানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং বুলডোজার দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনা। রাজধানীর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর