রাঙামাটির সেই গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যান মারা গেছেন 

আপডেট : ৩১ মে ২০২৪, ০১:১১ পিএম

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার গুলিবিদ্ধি ইউপি চেয়ারম্যান আতোমং মারমা মারা গেছেন। চট্টগ্রামের একটি হাসপাতালে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীর উত্তম তঞ্চঙ্গা আতুমং মারমা।

গত ২১ মে রাতে সন্ত্রাসীদের গুলিতে শরীর ও পায়ে একাধিক স্থানে গুলিবিদ্ধ হন বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমা। পরদিন ২২ মে প্রথমে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখান থেকে বান্দরবান সদর হাসপাতাল, এরপর অবস্থার অবনতি হলে আতুমংকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে তাঁর অপারেশন হয়। এরপর থেকে আইসিইউতে রাখা হয় আতুমং মারমাকে।

ঘটনার দিন (২১ মে) বিলাইছড়ি উপজেলার বড়তলি ইউনিয়নের বড়থলি মারমা পাড়ায় আতোমং মারমা তাঁর চাচার বাড়িতে বেড়াতে যান। সেদিন রাত সাড়ে ১১টার দিকে বাড়ির উঠানে হাঁটার সময় অতর্কিতে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। চেয়ারম্যান আতোমং মারমার শরীরে হাতে ও পায়ে গুলি লাগে।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে। তাঁকে প্রথমে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স পরে বান্দরবান জেলা সদর হাসপাতালে এবং সেখান থেকে বুধবার চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। 

ওসি বলেন, ঘটনার তদন্ত করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুকিচিন সন্ত্রাসীরা এই হামলা চালাতে পারে। তবে এখন পর্যন্ত হামলার কারণ ও হামলাকারীদের বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

রাজধানীর মিরপুরে একটি বাসায় নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 
বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের বন্ধ সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের দাবি, ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
ঈদের ছুটি শেষে ফেরার পর রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার সামনে দুই নারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের উপ কমিশনার মো. ফজলুল করিম আজ বুধবার...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর