খাগড়াছড়িতে বালুর ট্রাকে বিদেশি মদ পরিবহন, গ্রেপ্তার ৩  

আপডেট : ০৮ জুন ২০২৪, ০১:৩৯ পিএম

খাগড়াছড়িতে বালুর ট্রাকে করে বিদেশি মদ পরিবহনের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ১০৮ বোতল বিদেশি মদ।  

শনিবার সকালে নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মুক্তা ধর এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, জামাল হোসেন, মো. আবু সিদ্দিক এবং মোবারক হোসেন।

পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘শুক্রবার রাতে ভারতের সীমান্তবর্তী উপজেলা পানছড়ি থেকে বালু বোঝাই ট্রাকে করে ৪টি কার্টনে বিদেশি মদ জেলা সদরে পাচার করছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা সদরের অনন্ত মাষ্টার পাড়া থেকে ১০৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।’

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। চক্রের মুলহোতাদের ধরতে গ্রেপ্তারকৃত ৩ আসামিদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে। জব্দকৃত মদের মূল্য প্রায় ৪ লাখ টাকা।

১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও চায়ের দোকানে আড্ডা নিরুৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। তবে মাইকিংয়ে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়ে ‘নিষেধাজ্ঞা’র মতো...
সম্প্রতি নরসিংদীর মাধবদী থানার পাইকারদী এলাকায় পারিবারিক বিরোধের জেরে পা মুচড়ে তিন মাস বয়সী এক শিশুর ওপর  নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শিশুর মায়ের গোপনে রাখা মোবাইল ফোনে ধারন...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর