বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম

বান্দরবানের রুমা উপজেলায় গহীন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে। নিহতরা সবাই কেএনএফ সদস্য বলে জানা গেছে। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএফের গোপন আস্তানার সন্ধান পায়। পরে সকালে সেনাবাহিনীর সদস্যরা সেখানে অভিযানে যায়। অভিযানের সময় বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় কেএনএফের আস্তানা থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তবে কী পরিমাণ অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দি জানান, রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের একটি স্থানে কেএনএফের সাথে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে। নিহতরা কেএনএফ সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

আরও পড়ুন:

সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।’
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। আগামী রোববার আবার অফিস খুলবে।
আগামী বুধবারের ওই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই চলবে না, ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে মেলাতে হবে বেশ কিছু সমীকরণ।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য ইসিতে আটকে আছে প্রায় দেড় লাখ আবেদন। বছরের পর বছর ঘুরেও সুরাহা পাচ্ছেন না ভুক্তভোগীরা। নির্বাচন কমিশন (ইসি) বলছে, আটকে থাকা আবেদনগুলোর অধিকাংশের নেই পর্যাপ্ত নথি।
লোডিং...

এলাকার খবর