আরাকান আর্মির হাতে আটক সেই কার্গো জাহাজ টেকনাফে ফিরেছে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৪ পিএম

ইয়াঙ্গুন থেকে টেকনাফে পণ্য পরিবহনের সময় নাফ নদী থেকে আটক করা একটি কার্গো জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। আটকের ১৭ দিন পর কার্গো জাহাজটি শনিবার দুপুরে টেকনাফ বন্দরে এসে নোঙর করেছে।

আরাকান আর্মি গত ১৬ জানুয়ারি বাংলাদেশি তিনটি কার্গো জাহাজ আটক করে। পরে ১৮ জানুয়ারি দুটি কার্গো ছেড়ে দিলেও একটি কার্গো নিয়ন্ত্রণে রেখেছিল মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীটি।

টেকনাফ বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. সোহেল উদ্দিন বলেন, ‘আজ সকালে মিয়ানমারের পণ্য নিয়ে কার্গোটি বন্দরে নোঙর করে। এই কার্গোতে একাধিক ব্যবসায়ীর অন্তত ২০ হাজার বস্তার পণ্য রয়েছে।’

দ্রুত সময়ের মধ্যে কার্গো থেকে পণ্য খালাস শুরু হবে বলেও জানান এই রাজস্ব কর্মকর্তা।

এদিকে টাকার বিনিময়ে কার্গো জাহাজটি আরাকান আর্মি ছেড়ে দিয়েছে বলে জানান বন্দরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। তবে, টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করতে চান না ব্যবসায়ীরা।

এদিকে ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থল বন্দর পর্যন্ত বাণিজ্য সাময়িকভাবে বন্ধ রেখেছে মিয়ানমার সরকার। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নৌপথে পণ্যবাহী জাহাজ আটকে রেখে চাঁদা দাবি করায় এই সিদ্ধান্ত নেয় দেশটি।

মিয়ানমারের অস্থিরতার কারণে বন্দরের আমদানি–রপ্তানিতে ভাটা পড়েছে। গেল ২০২৩-২৪ অর্থ বছরে পণ্য আমদানি হয়েছিল সাড়ে ৭৮ হাজার টন। রপ্তানি পণ্য ছিল একহাজার চারশ টন। ২০২৪ সালের জুলাই থেকে জানুয়ারি মাসের ২০ তারিখ পর্যন্ত পণ্য আমদানি হয় সাড়ে ১২ হাজার টন। রপ্তানি পণ্য ১ হাজার ৬শ টন পণ্য।

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর