কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত স্ত্রী ও দুই সন্তান

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬ এএম

ফেনীর সোনাগাজীতে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে নিজাম উদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছেন। আহতরা নিহতের স্ত্রী ও দুই সন্তান। 

সোনাগাজীতে পুরাতন রাস্তার মাথা (লক্ষিপুর) নামক সড়কে আজ রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের মৃত নুরুল হক সর্দারের ছেলে। 

নিহতের শ্যালক নজরুল ইসলাম রাজু জানান, নিজাম উদ্দিন চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় মুদি ব্যবসায় করতেন। গত দুই দিন আগে চট্টগ্রাম থেকে সোনাগাজীতে তাঁর অসুস্থ শ্বশুরকে দেখতে আসেন। আজ সকালে পরিবার নিয়ে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশা করে লালপুল যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ফেনী সোনাগাজী সড়কের পুরাতন রাস্তার মাথা (লক্ষিপুর) পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে নিহত হন নিজাম উদ্দিন। এসময় তার স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হন। আহতদের ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর