ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নাসিমা আক্তার নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধ। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। আখাউড়ার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামের আজ শুক্রবার সকালে ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ওই নারীকে ধারালো অস্ত্রের আঘাত খুন করা হয়। আর এই হত্যাকাণ্ডে তাঁর ছেলে সিয়াম জড়িত। বিষয়টি নিশ্চিত হওয়ার পর সিয়ামকে আটক করা হয় এবং সে হত্যার কথা স্বীকার করে। নিহত নারী নাসিমা আনন্দপুর গ্রামের মিজান মিয়ার স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য মুসা মিয়া জানান, ওই নারীর স্বামী ও আরেক ছেলে শুক্রবার ভোরে নামাজ পড়তে মসজিদে যান। ফিরে এসে দেখেন বিছানাতেই নাসিমা আক্তারের মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ আসে। পরে জানা যায়, ছেলে সিয়াম তার মাকে হত্যা করে। সিয়াম মানসিক প্রতিবন্ধী। সে প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেত। ধারণা করা হচ্ছে, তাকে বারবার ফিরিয়ে আনার ক্ষোভ থেকে মাকে হত্যা করেছে সে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ঘটনাস্থলে আছি। হত্যাকাণ্ডে জড়িত ছেলেকে আটক করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পছন্দের দল হেরে যাওয়ায় সাতক্ষীরাযর রসুলপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
অস্বাভাবিক ভাড়া ও অব্যবস্থাপনার কারণে ভরা মৌসুমেও পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর। ফলে, বিপাকে নৌকার মাঝি, হোটেল মালিকসহ হাজারো মানুষ। পর্যটকদের অভিযোগ, ট্রলার ভাড়া ও খাবারের বাড়তি দাম, অপরিচ্ছন্ন...
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
এক বছর আগে মাইলস্টোন স্কুলের যে ভবনটিতে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে সেই ভবনটির কিছু নির্মাণক্রুটি ছিল। আর পাইলটের উড্ডয়ন ত্রুটি ও তাঁর তদারকি কর্মকর্তার...
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পরিস্থিতির আরও অবনতির ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। আজ আল জাজিরা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর