কুমিল্লায় বাকপ্রতিবন্ধী তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার, বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৭:১২ পিএম

কুমিল্লার লালমাইয়ে চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ওই তরুণীর বাবা বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে লালমাই থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের একটি নির্মাণাধীন ভবনের শ্রমিকদের থাকার কক্ষে এ ধর্ষণ হয়। পুলিশ ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রি খিসা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই প্রতিবন্ধী তরুণীর বাবা একজন চা বিক্রেতা। বৃহস্পতিবার ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। পরবর্তীতে ভুক্তভোগীর বাবা পুলিশকে জানালে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। জড়িত অপর একজনকে ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ।’

মামলায় উল্লিখিত আসামিরা হলো- উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের মৃত আরব আলীর ছেলে মো. জাহাঙ্গীর (৫০) ও মৃত রজ্জব আলীর ছেলে বাহার মিয়া (৫০)।

অভিযোগের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মো. জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধর্ষিতার খালা বলেন, ‘আমার বোনের মেয়ে শারীরিক ও বাক প্রতিবন্ধী। সে প্রতিদিন সকালে বাড়ির পাশের রাস্তায় হাঁটাহাঁটি করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার পরে বাড়ি থেকে বের হলে জাহাঙ্গীর তাকে সড়কের পাশের দুলালের দোকানে নিয়ে চিপস কিনে দেন। পরে তাকে একটি নির্মীয়মাণ ভবনের লেবার রুমে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে আমি সকাল ৮টায় ওই লেবার রুমে গিয়ে দেখি জাহাঙ্গীর ও বাহার মিয়া প্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণ করছেন। অপ্রীতিকর অবস্থায় দেখে আমি বাহার মিয়াকে চড়-থাপ্পড় দিই। তখন জাহাঙ্গীর ও বাহার মিয়া পালিয়ে যায়।’

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। মামলার ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল চেকআপের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে হাত-পা বেঁধে গলা কেটে ও শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া...
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারীদের গোসলের সময় গোপনে ছবি ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
অস্থিরতা শুরু হয়েছে বেকারি শিল্পে। কেক, রুটি, বিস্কুটের দাম বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত। কাঁচামালের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে দাম সমন্বয় করা হয়েছে বলে দাবি বেকারি মালিক সমিতির। ভোক্তারা...
৩ মাস ধরে গ্যাস পাচ্ছে না রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার বাসাবাড়ির মানুষ। বিকল্প হিসেবে অনেকে সিলিন্ডার গ্যাস ও ইলেকট্রিক চুলা ব্যবহার করলেও নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের রান্না হচ্ছে...
পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। রোববার ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জেলা শহরের তেঁতুলিয়া রোডের এমআর কলেজ মোড়ে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর