শরীয়তপুরে খালের পাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, জামাতা আটক

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পিএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় খালের পাড় থেকে আবুল হোসেন পেদা (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ধামারন গ্রামের একটি খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের জামাতা সুজন মালকে আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধ নিয়ে মঙ্গলবার আবুল হোসেনের সঙ্গে তার জামাতা সুজন মালের কথা-কাটাকাটি হয়। বুধবার সকাল ৮টার পর থেকে আবুল হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরে খালের পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক বিরোধের বিষয়টি সামনে রেখে নিহতের জামাতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

নিহতের মেয়ে রুনা আক্তার অভিযোগ করে জানান, তার বাবা সুস্থ ছিলেন। তার দাবি, সুজন মাল তার বাবাকে হত্যা করেছেন। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৫) নামে এক ইতালি প্রবাসী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর...
মাদারীপুর শহরে একটি ভবনে থাই গ্লাসের কাজ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে সাইম মোল্লা নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের ভুঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা হয়। ৩ লাখ টাকায়...
নেত্রকোণার কেন্দুয়ায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।  বুধবার ভোরে উপজেলার গন্ডা বাজারে জুয়া খেলারত...
লক্ষ্মীপুরে ঘর থেকে ডেকে নিয়ে খোরশেদ আলম নামে এক মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা হয়।
আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশ ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার চুক্তির আদলে নতুন চুক্তি চায়।...
ফ্যাশন, মেকআপ, সৌন্দর্য ও সৃজনশীলতার সমন্বয়ে গত ১৮ অক্টোবর, ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’। শানুরাইয়ের আয়োজনে এবং নূরা’স বিউটির তত্ত্বাবধান, পরিকল্পনা ও...
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী মিত্রদেরকে দেশটির আরব দলগুলোর সঙ্গে মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান বামপন্থি দলের প্রধান ইয়ায়ির গোলান। প্রাথমিক...
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। বুধবার বিকেলে আয়োজিত কর্মসূচি থেকে হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দ্রুত...
লোডিং...

এলাকার খবর