লক্ষ্মীপুরে দিনের বেলা পানাহার করায় কান ধরে উঠবস, দোকান বন্ধের হুঁশিয়ারি

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৫:১১ পিএম

পবিত্র মাহে রমজান মাসে দিনের বেলা খাবার হোটেলে গিয়ে পানাহার করায় লক্ষ্মীপুরের একটি বাজারে কয়েকজন ব্যক্তিকে কান ধরে উঠবস করানো হয়। সেই সঙ্গে দিনের বেলায় মুসলিম কেউ দোকানে আহার করলে সে দোকান পুরো রমজান মাস বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

আজ বুধবার দুপুরে পৌরশহরের চকবাজার এলাকায় বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজের নেতৃত্বে দোকানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি হিন্দু দোকানে কিছু মুসলিমকে পানাহার করতে দেখা যায়। এতে তাদেরকে শাস্তি হিসেবে কানে ধরে ওঠবস করানো হয়।

এ ব্যাপারে বণিক সমিতির সভাপতি আব্দুল আজিজ বলেন, অনেক হিন্দু দোকানে পর্দা দিয়ে রোজা না রেখে কিছু মুসলমানরা পানাহার করে। পবিত্র মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে হিন্দু দোকানগুলোতে যেনো মুসলমান কেউ না আহার করতে পারে আমরা সতর্কতার জন্য এ অভিযান পরিচালনা করেছি।

তবে হিন্দুদের জন্য কোনো বাঁধা নেই বলে মন্তব্য করেন বণিক সমিতির সভাপতি আব্দুল আজিজ।

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনিসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মতলব দক্ষিণে মোটরসাইকেল দুর্ঘটনায় মামা-ভাগনি এবং মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়।
রাঙামাটি শহরের তবলছড়ির ভাড়া বাসা থেকে সাজেদুলক হক নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 
চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল থাকা বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের রামগতিতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মামুন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
লোডিং...

এলাকার খবর