নোয়াখালীতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দোকানি গ্রেপ্তার

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৪:১৯ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠিয়েছেন বিচারক।  

গ্রেপ্তার রেজাউল করিম বাদশা (২২) উপজেলার নদনা ইউনিয়নের উত্তর শাকতলা গ্রামের মো. ফয়েজের ছেলে। বাদশা ওই গ্রামে রকমারি মালের দোকানদার। ভুক্তভোগী শিশুটির বাড়ি নদনা ইউনিয়নে এবং স্থানীয় একটি মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্রী। ঘটনার পর তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

হাসপাতালে থাকা শিশুটির মা জানিয়েছেন, শনিবার বিকেলে শিশুটি বাড়ির পাশের দোকানে দই কিনতে যায়। দীর্ঘক্ষণ পর শিশুকে বিধ্বস্ত অবস্থায় ফিরতে দেখে মা কোলে নিয়ে দেখেন তার শরীরে ব্লেড দিয়ে কাটার মতো জখম এবং সেখান থেকে রক্ত বের হচ্ছে। পরে শিশুটি জানায়, দোকানে দোকানের শাটার টেনে বাদশা তাকে নির্যাতন করে। তাৎক্ষণিক তিনি বিষয়টি নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করে শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মামুন মোস্তাফিজ বলেন, ‘ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ নিয়ে সাত বছরের শিশুটিকে অসুস্থ অবস্থায় জরুরি বিভাগে আনা হলে তাৎক্ষণিক তাকে ভর্তি করে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। ওয়ার্ডে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘সোমবার সকালে নিজ বাড়ি থেকে বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে তাকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক জেল হাজতে পাঠানোর আদেশ দেন।’

ওসি আরও বলেন, ‘বিষয়টি জানার পর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্ত রেজাউল করিম বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ।’

এদিকে সোমবার সকালে নোয়াখালী নারী অধিকার জোটের আহ্বায়ক রৌশন আক্তার লাকির নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে শিশুটিকে দেখতে যান। তারা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং এ ঘটনার শিশুটির পরিবারকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এ সময় নোয়াখালী নারী অধিকার জোটের সদস্য অ্যাডভোকেট কল্পনা রানী দাস, নাছিমা মুন্নি, নুরজাহান রীনি ও সাহেদা পারভীন উপস্থিত ছিল।

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর