লক্ষ্মীপুরে ১২ জেলে আটক

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০১:৫৪ পিএম

লক্ষ্মীপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ১২ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। 

গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) রাতে রায়পুর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। তিনি বলেন, যৌথ অভিযান পরিচালনা করে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ১২ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন মণ জাটকা ইলিশ, প্রায় ৮০ হাজার মিটার জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জন জেলেকে পাঁচ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা ইলিশ রক্ষায় ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ।

১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
মৌলভীবাজারে ৯৯৬ কোটি টাকার মনু নদী সংরক্ষণ প্রকল্প চললেও রাজনগরে অব্যাহত নদীভাঙন। বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম, দুর্ভোগে ৫০ হাজার মানুষ।
ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও চায়ের দোকানে আড্ডা নিরুৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। তবে মাইকিংয়ে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়ে ‘নিষেধাজ্ঞা’র মতো...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর