প্রথম সভা বয়কটের পর চাঁদপুরে মেহের ডিগ্রি কলেজের সভাপতি পরিবর্তন

আপডেট : ০৪ মে ২০২৫, ১১:২০ এএম

সদস্যদের প্রথম সভা বয়কটের পর চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের নতুন সভাপতি ও বিদ্যোৎসাহীর নাম ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সাবেক সভাপতি আনোয়ার হোসেন খোকনকে পরিবর্তন করে মোহাম্মদ আবু ইউছুফকে সভাপতি ও শাহেদুল হক মজুমদারকে বিদ্যোৎসাহী হিসেবে মনোনয়ন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে গত ৩০ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় এক প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে বলা হয়, মেহের কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি জনাব আনোয়ার হোসেন খোকনের মনোনয়ন পরিবর্তন করে তার জায়গায় সভাপতি হিসেবে মোহাম্মদ আবু ইউছুফ এবং বিদ্যোৎসাহী সদস্য মোহম্মদ আবু ইউছুফকে পরিবর্তন করে তার জায়গায় বিদ্যোৎসাহী হিসেবে শাহেদুল হক মজুমদারকে মনোনয়ন দেওয়া হলো।

এ বিষয়ে ২৯ এপ্রিল কয়েকটি সংবাদ মাধ্যমে ‘ব্রিটিশ নাগরিককে সভাপতি করায় প্রথম সভা বয়কট’- শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এ এস এম আমানুল্লাহর অনুমতিক্রমে কলেজ পরিদর্শক আবদুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদকাল ২০২৭ সালের ২৪ মার্চ পর্যন্ত। 

এর আগে গেল ২৯ এপ্রিল আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে প্রথম সভা বয়কট করেন পরিচালনা পর্ষদের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ মিলনায়তনে আনোয়ার হোসেন খোকন অপেক্ষা করেন। কিন্তু কলেজের অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধি ছাড়া পরিচালনা পর্ষদের অন্যান্যরা উপস্থিত হননি। প্রথম সভার আগে সম্প্রতি ব্রিটিশ নাগরিককে আনোয়ার হোসেন খোকনকে মনোনীত করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে তাঁর মনোনয়ন প্রত্যাহার চেয়ে আবেদন করেন কলেজটির গভর্নিং বডির ৮ সদস্য। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কাছে কলেজের গভর্নিং বডির সদস্যের দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘গভর্নিং বডির সভাপতি হিসেবে আনোয়ার হোসেন খোকনকে মনোনীত করেছেন, যা অধ্যক্ষের মাধ্যমে জানাতে পারি। আমাদের জানা মতে, তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং বর্তমানেও তিনি দেশ ও লন্ডন মিলিয়ে অবস্থান করছেন। গত ২০ বছরে তিনি বাংলাদেশে মাত্র হাতেগোনা কয়েকবার এসেছেন। তাও আবার ব্রিটিশ পাসপোর্টে। এরকম একজন ব্যক্তিকে সভাপতি মনোনীত করায় আমরা চরমভাবে হতাশ এবং কলেজ পরিচালনা সংক্রান্ত সকল কার্যক্রম বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করছি।’

এতে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির নীতিমালা ৯ নম্বর অনুসারে অধিভুক্ত কলেজে গভর্নিং বডির সভাপতি ও সদস্যরা বাংলাদেশের নাগরিক হবেন এবং তাহারা সাধারণভাবে বাংলাদেশের বাসিন্দা হবেন। ওই হিসেবে এ নিয়োগ জাতীয় বিশ্ববিদ্যালয় নীতি বহির্ভূত ও সাংঘর্ষিক। শাহরাস্তির প্রাচীনতম এই বিদ্যাপীঠটির সুনাম ও কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে মেহের ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতির মনোনয়ন প্রত্যাহার করে, কলেজ কর্তৃক দাখিলকৃত প্রস্তাবনা অনুসারে সভাপতি মনোনয়ন প্রদান করার আহ্বান জানানো হলো।

আবেদনকারী সদস্যরা ছিলেন- মো. আয়েত আলী ভূঁইয়া, যদু চন্দ্র শীল, মো. আবু ইউসুফ, গাজী মো. কবির হোসেন, মো. আবুল কাশেম, মো. ইকবাল হোসেন, সুফিয়া আক্তার ও মো. জাকির হোসেন।

কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেতে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে ছিল ধস্তাধস্তির...
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
মাইক্রোসফট এবং আরও কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে একটি বহুল ব্যবহৃত ভিসা কর্মসূচির মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া থেকে বিরত করেছে হোয়াইট হাউস।
রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের...
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল বিধবা আছিয়া বেগমের (৪৩)। কয়েক দিন পর তাকে ডেকে নেওয়া হয় একটি দোকানে, সেখানে একটি কাগজে টিপসইও নেওয়া হয়। আছিয়ার ধারণা...
ট্রেনের অনলাইন টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার একদিন আগেই তা ব্লক করে সহজ ডট কমের কর্মীরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনে এমন সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে। ট্রেন টিকিট ব্লক করে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর