শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে ব্যতিক্রমী সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি সবাই মিলে খেলাধুলা করছে কিনা, সে বিষয়েও খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী।

আজ শুক্রবার রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এসব তথ্য জানান।

তিনি বলেন, নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন। শিশুদের সঙ্গে কথা বলার একপর্যায়ে সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কিনা, কেউ বাদ পড়ছে কিনা, তা জানতে চান তিনি।

পাশাপাশি নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন।

এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
দেশের ভাবমূর্তি রক্ষায় মালয়েশিয়াগামী প্রবাসীদের আইন-কানুন মেনে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনা খরচে মালয়েশিয়াগামী শ্রমিকদের বিদায় জানাতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হজরত...
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিক নেতৃবৃন্দ ও মালিকপক্ষের প্রতিনিধিদের সদিচ্ছা এবং আন্তরিক সহযোগিতার কারণে অল্প সময়ের মধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন ও মজুরি নির্ধারণ সম্ভব...
পাকিস্তানে সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
যশোরে ১৫টি সোনার বারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। আজ শুক্রবার বিকেলে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত...
লিটারে ৩ টাকা বাড়ালেও রাজধানীর বাজারগুলোতে এখনও আগের দামেই বিক্রি হচ্ছে বোতলজাত ও খোলা সয়াবিন তেল। এ ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। তবে স্থিতিশীল মুরগি, ডিম এবং মাছের...
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। সেখানকার কালাই উপজেলায় সপ্তদশ শতাব্দীতে খনন করা ঐতিহাসিক ‘নান্দাইল দিঘি’র...
ইউক্রেন থেকে নজর সরিয়ে মধ্যপ্রাচ্যের ওপর অতিরিক্ত মনোযোগ দিচ্ছে আমেরিকা। বিবিসিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। বৃহস্পতিবার কিয়েভে নিজ কার্যালয়ে এই...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর