নোয়াখালীতে ছাত্রদলকর্মী রাফির হত্যা: অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ২৮ মে ২০২৫, ০২:৫১ পিএম

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ছাত্রদলকর্মী আবুল হোসেন রাফি (১৯) হত্যার ঘটনায় অভিযুক্ত পল্লি চিকিৎসক গিয়াস উদ্দিন শাহিনকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সোনাপুর-কবিরহাট-বসুরহাট সড়কের অশ্বদিয়া ইউনিয়নের ব্যাল্লাকোট্টা চাঁনমিয়ার মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে অংশ নেয় নিহত রাফির স্বজন, এলাকাবাসী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। 

এ সময় আন্দোলনকারীরা ছাত্রদলকর্মী রাফিকে হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারী পল্লি চিকিৎসক গিয়াস উদ্দিন শাহিন গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। রাফির হত্যাকারীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নানা স্লোগান দেন তারা।

এদিকে অবরোধের কারণে সড়কের দুই পাশে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্পের একটি টহল দল ও সুধারাম মডেল থানা পুলিশের পৃথক একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে ছাত্রদলকর্মী আবুল হোসেন রাফির হত্যাকারীকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবোধ তুলে নেয় আন্দোলনকারীরা। দুপুর সাড়ে ১২টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে একই দাবিতে গত রোববার সকাল ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ১১টা থেকে এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

এ সময় সমাবেশে রাফির বাবা আবুল কালাম আজাদ ও অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম অভিযুক্ত পল্লি চিকিৎসক শাহিনকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার সময়সীমা বেঁধে দেন।

গত বৃহস্পতিবার বিকেলে অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর গ্রামে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন ছাত্রদলকর্মী আবুল হোসেন রাফি। খেলার মধ্যে এক বন্ধুর ঠোঁট কেটে গেলে পল্লি চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনের (৬০) কাছে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তিনি চিকিৎসা দিতে অস্বীকৃতি জানালে রাফির সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাফিকে ছুরিকাঘাত করেন শাহীন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে রাতে মারা যান রাফি।

এ ঘটনায় রাফির বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে পল্লি চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনকে আসামি করে সুধারাম মডেল থানায় এ মামলা দায়ের করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ঘটনার খবর পর অভিযুক্ত পল্লি চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীন এলাকা থেকে পালিয়ে যান। তাকে ধরার চেষ্টা করছে পুলিশ।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর