লক্ষ্মীপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে নেতা-কর্মী ও পুলিশ যা বলছে

আপডেট : ০৬ জুন ২০২৫, ১০:০৭ এএম

লক্ষ্মীপুর সদর উপজেলায় জামায়াতের এক নেতার মৃত্যু হয়েছে। নেতা-কর্মীদের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন ওই নেতা। তবে পুলিশ বলছে, হামলা নয় অন্য কারণে তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বাংগাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজিবপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে জামায়াতের নেতা-কর্মীরা।

নিহত ব্যক্তির নাম কাউছার আহমেদ (৬০)। কাউছার আহমেদ রাজিবপুর এলাকার মৃত মমিন উল্যাহর ছেলে। তিনি স্থানীয় জামায়াতের একটি ইউনিটের সভাপতি বলে জানিয়েছেন দলটির নেতারা।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, রাজিবপুর এলাকায় বৃহস্পতিবার সকালে পূর্ব বিরোধের জেরে জামায়াত নেতা কাউছার আহমেদ ও রিয়াজ হোসেন, বাবুল এবং সোহাগদের মধ্যে মারামারি হয়। এ সময় কাউছার আহমেদসহ পরিবারের তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর চিকিৎসা শেষে কাউছার আহমেদসহ অন্যরা বাড়িতে চলে যান। বৃহস্পতিবার বিকেলের দিকে বাড়িতে কাউছার আহমেদ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনার জন্য প্রতিবেশী রিয়াজ হোসেন, বাবুল হোসেন ও সোহাগসহ অন্যদের দায়ী করেন নিহতের স্বজনেরা। তাদের দাবি, পরিকল্পিতভাবে কাউছার আহমেদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

এদিকে স্থানীয় জামায়াত নেতা জামাল উদ্দিন বলেন, নিহত ব্যক্তি জামায়াতের একটি ইউনিটের সভাপতি ছিলেন। মাদকাসক্ত যুবদলের কর্মী রিয়াজ হোসেন, বাবুল ও সোহাগের নেতৃত্বে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে কাউছারকে হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রাতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতা-কর্মীরা।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কাউছার আহমেদ জামায়াতের একটি ইউনিটের সভাপতি ছিলেন। তাকে (কাউছার) কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই।

তবে জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন বলেন, নিহত ব্যক্তি ও তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। নিজেদের কর্মী দাবি করে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায় জামায়াতের নেতা-কর্মীরা। তবে কাউছার আহমদ মারামারিতে নয়, অসুস্থ হয়ে মারা যান। এ ঘটনার সঙ্গে যুবদলের কোনো নেতা-কর্মী জড়িত নয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে হামলা না, অন্য কোনো কারণে কাউছার আহমেদের মৃত্যু হয়েছে, সেটা তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর মিরপুরে একটি বাসায় নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায় স্বীকার করেছেন আসামি সোহেল রানা। তবে নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি চান তার স্ত্রী স্বপ্না আক্তার। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা...
বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের বন্ধ সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের দাবি, ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
লোডিং...

এলাকার খবর